| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাধারণ মানুষসহ দলীয় নেতা-কর্মীদের অনেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জা

বিস্তারিত...

নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর

বিস্তারিত...

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিস্তারিত...

নির্বাচন স্থগিতের সুযোগ নেই, বিকল্প প্রার্থীরাই লড়বেন: সালাহউদ্দিন

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত তিনটি সংসদীয় আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন,

বিস্তারিত...

আবদুল আউয়াল মিন্টুর সম্পদের পরিমাণ ৫০৭ কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় তিনি নিজের স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য উল্লেখ করেছেন ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা।

বিস্তারিত...

বিএনপি র‍্যাবকে দলীয় স্বার্থে কখনো ব্যবহার করেনি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপির নেতা বেগম খালেদা জিয়া জনগণের জানমাল রক্ষায় সর্বদা আপসহীন ছিলেন। তার নির্দেশনায় গঠিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কখনোই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়নি।

বিস্তারিত...

নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো দেশই আমার পরিবার : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রিয়জন হারানোর গভীর শোকের মধ্যেও দেশের মানুষের অভূতপূর্ব ভালোবাসা ও উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি। বরং এই ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আজ তার পরিবার হয়ে উঠেছে।

বিস্তারিত...

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন, জামায়াতে ইসলামীর আমির

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে ছড়িয়ে পড়া ‘গোপন সাক্ষাৎ’-সংক্রান্ত খবরকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

মর্যাদা ও মানুষের শ্রদ্ধায় দেশনেত্রীর ঐতিহাসিক বিদায়: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই শেষ বিদায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, দেশের মানুষ যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে তার মায়ের বিদায় জানাতে পেরেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি)সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি।

বিস্তারিত...

জারার পর এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার স্বামী। বুধবার (৩১ ডিসেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো এক সংক্ষিপ্ত চিঠিতে খালেদ সাইফুল্লাহ জানান, তিনি দলের সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। একই চিঠির অনুলিপি দলের সদস্য সচিব আখতার হোসেনকেও পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক জামায়াত আমিরের

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্যও জানিয়েছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে।

বিস্তারিত...

খালেদা জিয়া ও ভারতের সম্পর্কে ওঠাপড়া আর আড়ষ্টতার নেপথ্যে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সদ্যপ্রয়াত খালেদা জিয়ার জন্ম ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে, যা তখন বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল এবং ভারতবর্ষ ভাগের পর ভারতের অংশে পড়েছিল। তবে বাংলাদেশে যিনি দশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিএনপি নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে ভারতের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি সহজ বা স্বাভাবিক ছিল - এটা কখনোই বলা যাবে না।

বিস্তারিত...

বিএনপির ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসানের মৃত্যু

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

বিস্তারিত...

হাসনাত আব্দুল্লাহর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ, মোট সম্পদ ৫০ লাখ টাকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এছাড়াও তার বার্ষিক আয় দেখিয়েছেন সাড়ে ১২ লাখ টাকার বেশি।

বিস্তারিত...

জনস্রোতে উড়ালসড়কে আটকা পড়েন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে রাজধানীতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের চাপে বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। উড়ালসড়কেও ভিড় দেখা গেছে মানুষের। এদিকে, হযরত শাহজালাল বিমানবন্দর

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪