মেহেরপুর সদর উপজেলার বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙনে বিস্তীর্ণ ফসলি জমিসহ হিন্দুধর্মাবলম্বীদের ব্যবহৃত শ্মশাঘাটও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ৮০-৯০ জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি তাদের ৩০০০ পিলি (পানবরজের সারি) পান বরজ নদীতে ভেঙে গেছে।
মেহেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাবেক সেনা সদস্য চাঁদ আলীকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
যশোরের চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফের বিরুদ্ধে ভুক্তোভোগীর প্রতিপক্ষের নিকট থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তোভোগী স্নেহলতা পারভীন এসআই মারুফ লাবলু হোসেন, আশরাফ উদ্দিন ও হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে উর্দ্ধতন কতৃপক্ষের নিকট বিভিন্ন সময় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
ব্যস্ততম চাঁচড়া চেকপোস্টের চারপাশে তখন গাড়ির শব্দ, মানুষের আনাগোনা অন্ধকার নেমে আসছিল যশোর শহরে। হঠাৎ ভিড়ের মধ্যে এক নারীর চলাফেরায় সন্দেহ জাগে পুলিশের। কাঁধে ছোট্ট ভ্যানিটি ব্যাগ—বাহ্যত সাধারণ, অথচ ভেতরে লুকানো ছিল ভয়ঙ্কর এক আস্তানা। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে আসক্তির মৃত্যুদূত, ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
বেনাপোল স্থল বন্দরে কাঁচা মরিচ বাহী ভারতীয় ট্রাক থেকে ইয়ার পিস্তল ও গুলি সহ ০২ জন’কে গ্রেফতার করেছে ৪৯, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা। আসামী দুইজন উক্ত ট্রাকের ড্রাইভার এবং হেলপার। রোববার(৭ সেপ্টেম্বর) দুপুর ১’৩০ মিনিটের দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের’কে গ্রেফতার করে বিজিবি।
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ঘরের টিন খুলে জেসমিন নামে এক মহিলাকে হত্যার চেষ্টা করা হয়।
৫০ শয্যার এই সরকারি হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে। নিয়ম অনুযায়ী এখানে থাকার কথা অন্তত ২৭ জন চিকিৎসকের। অথচ কর্মরত আছেন মাত্র একজন মেডিকেল অফিসার।
মেহেরপুরে বিদেশি পিস্তল, নকল পিস্তল, ওয়াকিটকি সেট, মাদকদ্রব্য ও সরঞ্জামাদি উদ্ধারসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত ১৬ আগষ্ট দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উদ্বোধন হয়েছিল ১৬ দলীয় ‘বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট’-২০২৫। ‘সম্প্রীতির বন্ধনে আমরা’ এমন প্রতিপাদ্য দিয়ে এ খেলার আয়োজন করে বেনাপোল বাজার কমিটি। এই টুর্ণামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করে। সপ্তাহের প্রতি শনিবার এই টুর্ণামেন্টের খেলা ধারাবাহিক ভাবে চলছে। খেলার কর্মসূচি মোতাবেক আজ শনিবার (৬ সেপ্টেম্বর) কোয়াটার ফাইনালে আটটি দল অং
ভারতের কৃষ্ণনগরের বাসিন্দা পচি খাতুনের (৬৫) দীর্ঘদিনের ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন বাংলাদেশে থাকা স্বজনরা শেষবারের মতো অন্তত একবার তার মুখটি দেখতে পারেন। সেই মানবিক আবেদন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিএ
নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের নিখোঁজ যুবক ইব্রাহিম মোল্যাকে (৩৮) উদ্ধার করেছে পুলিশ। তবে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি সাজানো বলে জানিয়েছেন উদ্ধার ইব্রাহিম মোল্যা নিজেই।
সাপ্তাহিক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের কবলে পড়েছে। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকছে।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর কারিগরপাড়ায় নিজের লাইসেন্স করা বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম (৭০) নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল ¯’বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।