কুষ্টিয়া ইবি থানা এলাকায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়ালয়ের (৪২) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
কুষ্টিয়ায় বড় বাজারে অবৈধভাবে ভোজ্য তেল মজুতের দায়ে ‘বাবলু পাল স্টোর’ কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ আর্থিক জরিমানা করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা রফিক ফিলিং স্টেশনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
খুলনার পাইকগাছায় মিথ্যা নারী কেলেংকারীর অপবাদ দিয়ে বৃদ্ধ কওসার গাজীকে (৬২) মারপিট ও লাঞ্চিত করে থানায় অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ স্বামী ও স্ত্রী।
ঝিনাইদহ জেলার অন্তত অর্ধশত সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় কর্মকর্তা-কর্মচারীর অভাবে কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় সেবা পেতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তি ও হয়রানিতে। সেবা না পেয়ে মানুষ দিনকে দিন ক্ষুদ্ধ হয়ে উঠছে।
যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ক্রেনের সিলিং ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার ( ৮ এপ্রিল) সকাল ১১ টায় বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস করার সময় ক্রেনের সিলিংয়ের তার ছিড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতাং আরেক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আনোয়ার মন্ডল নামে এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আওধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত স্বামী উজ্জ্বল খাঁ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কুমারখালী উপজেলার শির্ক্ষার্থাীদের মেধা বিকাশে অনন্য উদ্যেগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে কুমারখলী কল্যাণ ট্রাস্টের ২৭ তম শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলিতে দিনভর ছিল দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে শুন্যহাতে ফিরেছে অনেকে। আবার অনেকে ৫০০টাকার তেল পেয়েও স্বস্থি নিয়ে ফিরেছে বাড়িতে। গণমাধ্যম কর্মীরা সম্মানজনক সুবিধা পাওয়ার কথা থাকলেও তাদেরকে লাঞ্ছিত হয়ে তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় অবস্থিত নওয়াপাড়া জুট ইন্ডাস্ট্রির ভেতরে জার্বান ফাইবার্স লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।