চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের বনবিভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের দুই কোটি টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ উঠেছে।
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘ ১২ বছর পর পরানপুর-বলশিদ-বাদিয়া গ্রামীণ পাকা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, আগের তুলনায় সড়ক সরু করা এবং অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সরেজমিনে ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘অনলাইন হাজিরা’ নিশ্চিত করতে গিয়ে রীতিমতো জীবনের ঝুঁকি নিতে হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক প্রধান শিক্ষককে। তীব্র মোবাইল নেটওয়ার্ক সংকটের কারণে বিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে কয়েকশ ফুট উঁচু পাহাড়ে উঠে, শেষ পর্যন্ত একটি আমগাছের ডালে বসে অনলাইনে হাজিরা পাঠাতে সক্ষম হন তিনি।
হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে এক লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে তৃতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসছে ‘এমটি নিনেমিয়া’। জাহাজটি ইতোমধ্যে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা করে বাংলাদেশের জলসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার (১৭ জুন) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধ মীমাংসার জন্য বসা সালিশ বৈঠকে সংঘর্ষ ও হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর আলম সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন।
এক লাখ ১৭ হাজার টাকার ঋণের দলিল (স্ট্যাম্প) চুরি করতে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা-মেয়েকে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে (৩২) গ্রেপ্তারের পর এ তথ্য জেনেছে জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ঘটনার সময় চুরি হওয়া নিহত এনি বড়ুয়ার মোবাইল ফোন।
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিন বিয়ে করা এক বৃদ্ধ বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যার চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এস.এম রফিকুল ইসলাম।
চাঁদপুর শহরের পুরাণ বাজারে অটোরাইস মিলের ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করার কারণে দুই মিল মালিককে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তিগত বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী(৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
দাগনভূঞা উপজেলায় কৃষক ও কৃষানিদের নিয়ে ফিল্ড টেকনোলোজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হায়াতপুর গ্রামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এসময় প্রতিযোগীরা দুর্নীতির পক্ষে ও বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
কুমিল্লার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানকে নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এক মতবিনিময় সভায় তিনি বলেন, যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই।
পুঁজিবাজারের বিকাশ ও আধুনিকায়নের লক্ষ্যে ছয় দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সরকারের কাছে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।