| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

অসহায় শীতার্তদের পাশে চাঁদপুরের জেলা প্রশাসক

হঠাৎ করেই বাড়তে থাকা শীত যেন সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের ওপর। রাতের কনকনে ঠান্ডায় কাপড়ে জড়সড় হয়ে থাকা এই মানুষগুলোর কষ্ট লাঘবেই মানবিক হাত বাড়াল চাঁদপুর জেলা প্রশাসন।

বিস্তারিত...

লক্ষ্মীছড়িতে নতুন ইউএনও মোহাম্মদ কাউছার হামিদ

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ কাউছার হামিদ। লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় দেড় মাসেরও অধিক সময় শূন্য থাকার পর নতুন ইউএনও নিয়োগ দেওয়া হলো।

বিস্তারিত...

খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বিস্তারিত...

খাগড়াছড়িতে ৬৬ জন প্রতিবন্ধীকে ঋণ বিতরণ

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

বিস্তারিত...

‘চুক্তির ২৮ বছরেও আশা অপূর্ণ রয়ে গেছে’

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবান জেলা শাখার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিস্তারিত...

পানছড়িতে জামায়াতসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন।

বিস্তারিত...

শান্তিচুক্তি বাতিল মানে ১৯৯৭ সালের আগের অস্থিতিশীল অবস্থায় ফেরত যাওয়া

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সিনিয়র সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি বাতিলের উস্কানি দেশের জন্য অশুভ সংকেত। যারা শান্তিচুক্তি বাতিলের কথা বলে, তারা কি বুঝে শান্তি বাতিল মানে কি? চুক্তি বাতিল মানে ১৯৯৭ সালের আগের সেই অস্থিতিশীল অবস্থায় ফেরত যাওয়া, যা কোনো পক্ষের জন্যই সুখকর নয়।

বিস্তারিত...

বান্দরবানে জমকালো আয়োজনে পার্বত্য চুক্তির ২৮ বর্ষপূর্তি পালিত

জুম্ম স্বার্থ পরিপন্থি ও পার্বত্য চুক্তি বিরুধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন এই প্রতিপাদ্য-কে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন করে,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

বিস্তারিত...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরে যুবদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর শহরের চকবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

বিস্তারিত...

সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত পুলিশ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় লক্ষ্মীপুর এসপির

লক্ষ্মীপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন

বিস্তারিত...

লক্ষ্মীপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাসমত উল্লাহ (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, হাসমতের দুই ভাতিজা তোফায়েল ও মোহনসহ তাদের ভাড়া করা লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।

বিস্তারিত...

শিশুদের বিনামূল্যের টিকা কার্ডের জন্য টাকা নেওয়ার অভিযোগ

নবজাতক শিশুদের টিকা কার্ড তৈরি করে দেওয়ার জন্য ১০০ থেকে ২০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের ইনচার্জ বিল্লাল হোসেনের বিরুদ্ধে। টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামের বোয়ালখালীতে এক গাড়ি চালকের মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে নিজ ঘর থেকে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

চট্টগ্রামে পারভেজ ফুড প্রোডাক্টসে অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরের হামজারবাগ এলাকায় মেসার্স

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪