চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, প্রদর্শন ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) পরিচালিত অভিযানে আল মদিনা প্যাকেজিং এবং মেসার্স এম আজিজ এন্টারপ্রাইজকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় ১১৫ কেজি নিষিদ্ধ পলিথিন।
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস।
দক্ষ জনশক্তি দেশ গঠনের মুল ভিত্তি এই প্রতিপাদ্যে ফেনীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) শহরের একটি মিলনায়তনে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি ফেনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে দাফনের দুই মাস পর মহসিন কবির নামে এক সৌদি প্রবাসীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় ফখরুল ইসলাম মনজু ওরফে বলি (২৫) নামে এক যুবককে পিটিয়ে-কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। পুলিশ বলছে, নিহত যুবক একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
২০১৮ সালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তার (৩০) কে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা করেন।
চাঁদপুর শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছিল। এদিনে চাঁদপুর সদর মডেল থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আউয়াল কিরণ প্রথম চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন।
নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিনের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রিয়া একই বাড়ির মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকার জগদীশপুর গ্রামের মনু মিঝির বাড়ির সফিউল্যার কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দেশীয় একনলা ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বিশেষ তল্লাশি অভিযানে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চার চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ দেড় লাখ টাকা এবং বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়।
ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার সরকারি ঘোষণার পর চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনেই কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা।
নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিজয় (২১) নামে এক তরুণের ডানকাঁধ থেকে হাত বিচ্ছিন্ন হয়েছে। এতে সাথে থাকা আরোহী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হন।