কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপ থেকে পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ করেছেন ছাঁটাই হওয়া শত শত শ্রমিক। রবিবার (৩০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে
চট্টগ্রামে কর্মরত টেলিভিশন চিত্রসাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত নিয়মিত দ্বি-বার্ষিক উদ্যোগ “লেন্সের ভেতর সত্য, প্রতিবেদনে দায়িত্ব” শীর্ষক টিসিজেএ- ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড ২০২৫ এর বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. জফির (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অক্সিজেন রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জফির আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে।
: চাঁদপুরের মতলব উত্তরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ছেংগারচর বাজারে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
চাঁদপুর পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান বলেছেন, উদ্দেশ্য একটাই—আমরা সমস্যার সমাধান করবো। জেলায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তন হবে। শহরকে সিসিটিভির আওতায় আনা হবে অতিসত্বর।
নোয়াখালীতে ঋণ দেওয়ার কথা উল্লেখ করে ১০ কোটির বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আত্মগোপনে থাকা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ ও দত্তেরহাট শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্রগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারে ৪ কেজি আইস ও ১ লাখ ইয়াবা রাখার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন বিষয়টি
রাঙ্গামাটি পার্বত্য জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (৩০ নভেম্বর) সকালে তিনি রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ নাজির আহমেদ খান। শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
পার্বত্য চট্টগ্রামে শান্তি–শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সন্ত্রাসীদের জন্য কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। তিনি বলেন, পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের রামগঞ্জে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের ব্যানারে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
নগরীর কোতোয়ালী থানার কাছাকাছি, চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. ইসমাইল (৩৫) নামের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পটিয়া উপজেলার অন্তর্গত ২২টি বৌদ্ধ গ্রামের ৪০টি বিহারের প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় পটিয়া কেন্দ্রীয় বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।