লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হয়ে নজির গড়লেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাবার ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএনপির সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, "আমার নেত্রী নাকি এতিমের টাকা মারি খাইছে"—আপনি আমার নেত্রীর সম্পর্কে কথা বলেছেন। নেত্রীকে অবজ্ঞা করে কথা বলেছেন। আপনার কাছে আশা করি না। আপনার মুখে খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য মানায় না।
নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আহত আব্দুর রহীম (৫৭) নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোহাম্মদ নগর, শান্তি নগর, আমিন কলোনী, বার্মা কলোনী, আলিনগর, নবীনগরসহ আশপাশের পুরো এলাকায় বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চসিক
নোয়াখালীর বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের বাথরুমে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনায় আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুজনকে আটক করেছে বলে জানা গেছে।
বঙ্গোপসাগরে মাঝরাতে সৃষ্ট ভূমিকম্পে দুলে ওঠে কক্সবাজারের টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি উৎপন্ন হয়, যার মাত্রা ছিল ৪.০।
চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো সড়কপথে ভুটানের উদ্দেশে পণ্যবাহী একটি কনটেইনার যাত্রা শুরু করেছে। বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে এই পরীক্ষামূলক পরিবহনকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিয়েতে মাইক বাজানোর ঘটনাকে কেন্দ্র করে এক কন্যাসহ তার পরিবারের সদস্যদের বেত্রাঘাত এবং মোটা অঙ্কের জরিমানার ঘটনা ঘটেছে। স্থানীয় অনানুষ্ঠানিক সালিশে এমন ‘শাস্তি’ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে হোটেলে পচা ও বাসি খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
বান্দরবানে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারী ২৬টি পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (২৬ নভেম্বর) বান্দরবান সেনা জোনের উদ্যোগে সেনা জোন প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন সদস্যের একটি দল আজ বুধবার, ২৬ নভেম্বর, বিশেষ ফ্লাইটে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানে নারকেলের ছোবড়ার ভেতর লুকিয়ে বিপুল পরিমাণ গাঁজা পরিবহনের সময় মহিনুল ইসলাম শামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। এ সময় তিনটি বস্তা থেকে ৩৩ কেজি গাঁজা এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।