| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত...

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এ্যানি

মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে বলে জানিয়েছেন বিএনপি–র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের পাবলিক লাইব্রেরি ও টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান

রাঙামাটির লংগদু উপজেলা কৃষি ব্যাংকে কৃষকদের নামে ভুয়া ঋণ উত্তোলন ও কৃষি প্রণোদনা বিতরণে জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ নভেম্বর) সকালে দুদকের রাঙামাটি উপকার্যালয়ের পাঁচ সদস্যের একটি তদন্তদল এ অভিযান পরিচালনা করে। দলের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ফরহাদ হোসেন।

বিস্তারিত...

ডাকাতিয়া থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামের এক কিশোরীর অর্ধগলিত মরদহ উদ্ধার হয়েছে।

বিস্তারিত...

কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলে মো. হোসাইন (৩৫) এর দায়ের কোপে প্রাণ গেল বৃদ্ধ বাবা আব্দুল খালেক (৭০) এর। ঘটনার পর পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিস্তারিত...

অনির্দিষ্টকালের জন্য রাঙ্গামাটি জেলা পরিষদ শাটডাউন ঘোষণা

রাঙ্গামাটি জেলা পরিষদ নিয়ন্ত্রণাধীন শিক্ষক নিয়োগে ‘বৈষম্যমূলক কোটা প্রথা’ বাতিলসহ ছয় দফা দাবি না মানলে আগামী সোমবার থেকে

বিস্তারিত...

মনোনয়ন না পেলে সিদ্ধান্ত নেতাকর্মীর: রুমিন ফারহানা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দলের নেতাকর্মী ও অনুসারীরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে আমার সিদ্ধান্ত।

বিস্তারিত...

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন লক্ষ্মীপুরে

ভূমিভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় ইটের রেলিং ভেঙে পড়ে নিহত লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুর রহিম (৫০) ও তার ছেলে মেহেরাব হোসেন রিমনের (১৩) দাফন সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

দেড় হাজার মোটরবাইক নিয়ে চাঁদপুরে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

দেড় হাজারের বেশি মোটরবাইকে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা করেছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রর্থীর শোভাযাত্রা

দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’ স্লোগানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম নির্বাচনী এলাকায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের ইটের পুল এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিস্তারিত...

উদ্বোধন হলো মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫’। শুক্রবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিএমপির ডেপুটি পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফয়সাল আহমেদ।

বিস্তারিত...

বিএনপির রাজনীতি রংধনুর মতো বহুত্ববাদী: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি সমান সম্মানে বিশ্বাস করে। তিনি বলেন, বাংলাদেশ একটি রংধনুর মতো, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান ও পাহাড়ি সম্প্রদায়ের মানুষ সবাই মিলেই বাংলাদেশ গড়ে উঠেছে। একাত্মতার এই রাজনীতিই বিএনপির আদর্শ, যা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, বর্তমানে এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

বিস্তারিত...

ছুটির দিনে ডিউটি, ভূমিকম্পে আহত বহু শ্রমিক, নিহতের গুঞ্জন!

কুমিল্লা ইপিজেডে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পের সময় একাধিক কারখানা খোলা থাকায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেয়াল ফাটল, থাইগ্লাস ভেঙে পড়া এবং প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে গিয়ে অসংখ্য শ্রমিক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত আট থেকে দশটি অ্যাম্বুলেন্স আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

বিস্তারিত...

আগামী নির্বাচনে ইসলামী দল গুলোকে বেছে নেবে জনগণ: রেজাউল করিম

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এদেশের মানুষ ইসলামের পক্ষে আছে, আগামী দিনেও তারা ইসলামের পক্ষে থাকবে। ইতিমধ্যে এদেশের শান্তি প্রিয় জনগণ ইসলামের পতাকা তলে সামিল হতে শুরু করেছে। তারা আর কোনও চাঁদাবাজ সন্ত্রাসীকে ভোট দিবেনা। তারা আগামী নির্বাচনে ইসলামী দল গুলোকে বেঁচে নেবে। নির্বাচনে তারা ইসলামী দল গুলোকে ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিবে।

বিস্তারিত...

গাছ থেকে পড়ে মারা গেল শিবির নেতা

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় খেজুর গাছ থেকে পড়ে সাইফুল্লাহ মনোয়ার (১৬) নামে এক শিবির নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪