| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নানান জটিলতায় পাহাড়ের প্রাথমিক শিক্ষা

বান্দরবানের রুমা উপজেলার প্রাথমিক শিক্ষা দপ্তরে সহকারী শিক্ষা অফিসারের দুইটি পদ দীর্ঘ এক বছর ধরে শূন্য পড়ে থাকায় তদারকি, মনিটরিং ও শিক্ষার মান নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে

বিস্তারিত...

খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় নতুন এসপি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তিন পার্বত্য জেলাসহ দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্র্বতী সরকার।

বিস্তারিত...

রাঙামাটিতে কাভার্ড ভ্যান–সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

রাঙামাটির কাউখালি উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাসান মিয়া (২২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ আলী রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজের বাড়ির মৃত এরশাদ হোসেনের ছেলে।

বিস্তারিত...

বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আজ অবরোধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আজ বুধবার বন্দর এলাকায় তিন ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বিস্তারিত...

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় গুদামে আগুন

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্যানমার্ক নামে একটি কারখানার গুদামে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে ঘটে।

বিস্তারিত...

চাঁদপুরে ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পরিচয়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পদবি ব্যবহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

রামগতিতে প্রকাশ্যে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক তিন

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে প্রকাশ্যে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়নসহ তিন যুবককে হাতেনাতে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আসলপাড়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ২৮

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে অবরোধ করবে শ্রমিক-কর্মচারীগন

চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারা, পাশাপাশি লালদিয়া (লালবিয়ার চর) ও পানগাঁও টার্মিনাল চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম।

বিস্তারিত...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে ভিন্ন কারাগারে প্রেরণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীনকে চট্টগ্রাম থেকে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে

বিস্তারিত...

সীতাকুণ্ডে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী

চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইউসুফ নামের স্থানীয় এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বিস্তারিত...

চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

রাঙ্গামাটি জেলা পরিষদ দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’

প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য, নিয়োগ বাণিজ্য এবং প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিবাদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪