| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরের ৫ আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৩৩ জন প্রার্থী অনলাইন ও সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিস্তারিত...

কবর জিয়ারত দিয়ে রুমিন ফারহানার নির্বাচনী যাত্রা শুরু

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে তার দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণার সূত্রপাত করেন।

বিস্তারিত...

গ্র‍্যান্ড ক্যাম্প ফায়ারে শেষ হলো জেলা রোভার মুট

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ১৯তম জেলা রোভার মুট গ্র‍্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

বিস্তারিত...

নির্বাচনী প্রচারণায় সতর্ক থাকার নির্দেশ কর্নেল অলির

সাতকানিয়া আংশিক চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম নির্বাচনী প্রচারণার সময় দলীয় নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া তাঁর একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

হাতিয়ার চরে আরো লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ও সুখচর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর “জাগলার চরে” আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের দুই দিন পর সামছু বাহিনীর প্রধান সামছু উদ্দিন ওরফে কোপা সামছু (৫৭) এর লাশ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের এলএসটিডি প্রকল্পের অর্থায়নে সদর উপজেলার কমলছড়ি ব্লকের পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে কৃষকদের মাঝে প্রকল্পের অর্থায়নে বীজ, সার ও কীটনাশক ইত্যাদি কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিস্তারিত...

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল

দেশনেতা তারেক রহমানের আগমনকে সামনে রেখে সংবর্ধনা জানাতে গত ২৪ ডিসেম্বর চবি ছাত্রদলের নেতাকর্মীরা বাস -ট্রেন যুগে ঢাকা অভিমুখে যাত্রা করেন।

বিস্তারিত...

রাউজানে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ: ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি হিন্দু পরিবারের বসতঘরে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে আর্থিক পুরস্কার ঘোষণার কথা জানিয়েছে পুলিশ। তবে পুরস্কারের অঙ্ক কত হবে, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানানো হয়নি।

বিস্তারিত...

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগের ভয়াল পরিণতি: দগ্ধ হয়ে আরও এক কন্যার মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কন্যার মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মারা যান তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)। এর আগে একই ঘটনায় প্রাণ হারায় তার ছোট মেয়ে আয়েশা আক্তার। ফলে এ ঘটনায় মোট দুই কন্যার মৃত্যু হলো।

বিস্তারিত...

কক্সবাজার সৈকতে রাতের আঁধারে অবৈধ স্থাপনা

পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের আঁধারে অস্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের নির্দেশনায়ও সৈকতের বালিয়াড়িতে কোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বা স্থাপনা বসানো নিষিদ্ধ।

বিস্তারিত...

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

বিস্তারিত...

কোস্টগার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

চাঁদপুর শহরের মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিস্তারিত...

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে : ছাত্রদল নেতা নাছির

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।মঙ্গলবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা

বিস্তারিত...

আসছেন তারেক, লক্ষ্মীপুর থেকে ঢাকায় যাবে ৫০ হাজার নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছর পর আগামী (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪