| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুমিল্লায় যৌতুকের কারণে স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, স্বামী আটক

কুমিল্লা মুরাদনগরে তানজিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর সদর এলাকার গোমতী সেতুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর থেকে ঢাকায় অর্ধ লক্ষাধিক নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলা থেকে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় চারদিন পর মামলা

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৭ বছরের শিশু আয়েশা আক্তার নিহতের

বিস্তারিত...

স্বর্ণ চুরির টাকায় কেনা রয়েল এনফিল্ডসহ ৪ জন গ্রেপ্তার

নগরীর কোতোয়ালী থানারধীন আসকারদীঘির পূর্ব পাড়ের কাঁচাবাজারের গলির রিচ নাহার বিল্ডিংয়ের ৭ম তলায় দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি (পশ্চিম) পুলিশ

বিস্তারিত...

আবারও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ শিকার শেষে ফেরার পথে দুটি ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বিস্তারিত...

দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

তারেক রহমানের সংবর্ধনায় চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর থেকে অংশগ্রহণ করবে প্রায় ২৫ হাজার নেতাকর্মী। লঞ্চসহ অন্যান্য যানবাহনে যাওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি ও যুবদল নেতারা।

বিস্তারিত...

হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ কিছুটা থেমে গেলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সুখচর ইউনিয়নের জাগলার চরে মনির মেম্বার গ্রুপ ও শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। মঙ্গলবার সকাল থেকে দিনভর থেমে থেমে এই সংঘর্ষ চলে।

বিস্তারিত...

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ গোলকাঠ জব্দ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার রাঙ্গীপাড়া ইউনিয়নের ঠেকাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

ফরিদগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওল বিলসংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, হোটেল মালিকের জরিমানা

চাঁদপুরে বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বিস্তারিত...

রাউজান থেকে এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার

রাউজান উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে এক পলাতক আসামির বসতঘরে এই অভিযান চালানো হয়।

বিস্তারিত...

মেঘনায় ধরা পড়ল ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ মণ ওজনের একটি বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘হাউস মাছ’ নামে পরিচিত।

বিস্তারিত...

মনোনয়ন কিনে ভুল করেছি, ক্ষমাপ্রার্থী : সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র, বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বলেছেন, মনোনয়ন কিনে আমি ভুল করেছি। কেনা মনোনয়নটি জমা দেব না। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। মূলত হাজী ইয়াছিনের ওপর ক্ষোভ থেকেই মনোনয়ন কিনেছি। আমি ধানের শীষের পক্ষের লোক। আমাদের প্রিয় নেতা মনিরুল হক

বিস্তারিত...

দুষ্কৃতিরা অপরাধ করেও ধরা পড়ছে না, আগে তো এমনটি ছিল না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, ‘দুষ্কৃতিকারীরা সারা দেশে অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪