পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসার অপবাদ দিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রংপুরে বিশেষ অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. বেলাল হোসেন ও নয়ন।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও মাঝগাঁও এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অরুন চন্দ্র বর্মন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮এপ্রিল) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমগীর হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আল মনসুর (৪৮) নামে এক সহযোগী পালিয়ে যায়।
কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে সর্বমোট ৫৬ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা মূল্যের মোবাইল ফোন এর ডিসপ্লে ,জ্বালানি তেল, মোটরসাইকেল এবং মাদকদ্রব্যসহ ০২ জন আসামি গ্রেপ্তার করেন।
নানা আয়োজনে কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে।
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রামে হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। নতুন করে ৩৬ ঘণ্টায় আরও তিনজন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট পাঁচজন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। গত দুই সপ্তাহে ১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল নেশাজাতীয় ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক নারী ও তার ছেলের ওপর হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার করেছেন ভুক্তভোগী নারী।
ঠাকুরগাঁও সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ মো. কুরবান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার বরুনাগাঁও বিহারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে এক নারীকে গাছের সাথে বেঁধে লাঠি পেটা করেছে তার স্বামী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রুহিয়া ও ভূল্লী থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত এক মাসে ২২ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।