ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক দুটি অভিযানে জুয়া খেলার অপরাধে দুই জন এবং ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার জগন্নাথপুর ও রুহিয়া থানার মন্ডলাদাম এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় বাড়তি সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও তা মানা হয়নি শাহ্ বাজার এ এইচ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এমন অভিযোগ উঠেছে এক দাখিল পরীক্ষার্থীকে ঘিরে।
সারা দেশের সঙ্গে একযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিনেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা। সোমবার (২০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে তারা এ অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
একই দিনে জন্ম, একই ছন্দে বেড়ে ওঠা। আর এবার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও একসঙ্গে অংশ নিচ্ছেন তিন বোন। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর গ্রামের স্বপ্নীল বর্মন, স্বর্ণালী বর্মন ও সেঁজুতি বর্মন ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর একসঙ্গে জন্ম নেন। ছোটোবেলা থেকে একসঙ্গে পড়াশোনা আর বেড়ে ওঠা এই তিন বোন মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পঞ্চগড়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাটের কালাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাজের লোকসহ একই পরিবারের ৩ জন সদস্য আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ঠাকুরগাঁওয়ে বহুমুখী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কেন্দ্রীয় গুদাম থেকে বিদ্যুৎ লাইনের মূল্যবান সরঞ্জাম চুরির সময় মো.শাওন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২০এপ্রিল) ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাওন শহরের শাহাপাড়া এলাকার মৃত অহিদুলের ছেলে।
ঠাকুরগাঁও সদর উপজেলায় অনলাইন জুয়ায় আসক্তি ও ধারাবাহিকভাবে টাকা হারানোর ঘটনায় নাহিদ রানা (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২০এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কুড়িগ্রামে ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় জেলায় ১ হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
“হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কুড়িগ্রামে র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমঘটিত বিরোধের জেরে একসঙ্গে বিষপানের ঘটনায় মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার প্রেমিক পরশ প্রধান (২১) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পঞ্চগড়ের পৃথক দুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং দুটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে এই অভিযান পরিচালনা করেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে পৃথক দুটি অভিযানে একজন মাদকসহ এবং অপরজন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক হয়েছেন। রোববার (১৯এপ্রিল) এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।