কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে একাধিক মামলার আসামী রনি মিয়াকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা পাম্পের সামন থেকে তাকে আটক করা হয়। রবিউল ইসলাম রনি সরকার উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে।
কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল আখের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রাতে সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় প্রধান আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুর আদালত
পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে (সচিব) লাঞ্ছিত করার পর মিথ্যা গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে পুনরায় হামলার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযুক্ত সাইয়েদ নুর ই আলম পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মোবাইল ফোনে বিয়ে ও একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক অস্থিরতা দেখা দিলে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রংপুরে ফিলিং স্টেশনে মেহেদী নামের এক শিক্ষকের হার্ট অ্যাটাকে আকস্মিক মৃত্যু ঘঠে
চার বছর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তিনটি ট্রাকে মোট ১১৬ টন গম আমদানির মাধ্যমে এ কার্যক্রম পুনরায় চালু হয়।
দীর্ঘদিন বন্ধ থাকার পর নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস্ দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সোনালি আঁশ ছিলো আমাদের এক ঐতিহ্য, পাটের একটা সোনালি যুগ ছিলো। আজকে সেটি অনেকটা কমে এসেছে হারিয়ে যাচ্ছে আমরা সেটিকে পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি।
কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গী বা ধর্ম-বর্ণ বিবেচনা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট করেছেন যে, প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই সুবিধার আওতায় আসবেন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় একই দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে এক ব্যক্তির মৃত্যু রহস্যজনক হওয়ায় হত্যা সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে দিনাজপুরের সুইহাড়ি এলাকা থেকে রাণীশংকৈল থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
রাজা-বাদশার ঐতিহ্যবাহী আয়োজন যেন ফিরে এল আধুনিক রূপে। শ্বশুরের ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে এলেন বর, আর কনে শ্বশুরবাড়ি গেলেন ঘোড়ার গাড়িতে—এমন ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে জয়পুরহাট সদর উপজেলায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এ বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন আয়োজন আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর নয়াপাড়া এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে মনির হোসেন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
রংপুর নগরীতে মাদককারবার সংক্রান্ত বিরোধের জেরে রাকিব হাসান নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর মাছুয়াপাড়া মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।