বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে-সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন আয়োজন।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ঘোষণা দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। বুধবার (২৮ মে) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেআইপিএফএল) সভাপতি তারো আসো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে শীঘ্রই কঠোর কর্মসূচির পরিকল্পনা করছে ২৫ ক্যাডারের কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দ্বিতীয় দিনের কলমবিরতি পালন শেষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এক সংবাদ
আন্দোলনকারীরা বলছেন, নাগরিক সেবায় যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের। কারণ স্থানীয় সরকারের টালবাহানায় আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না।
৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় এবং জাপান সময় দুপুর সোয়া ২টায় তিনি পৌঁছান।
ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তরুণদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
সচিব কমিটির আশ্বাসে এক দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবি জানানো কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরের পর ভূমি মন্ত্রণালয়ে সচিব কমিটির সঙ্গে বৈঠকের পর এ কথা জানান আন্দোলনকারী কর্মচারী নেতারা।
মোবাইল আর্থিক সেবা বা এমএফএস খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন করা এবং সবার জন্য সমান প্রতিযোগিতা, আর্থিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিসহ সুশাসন নিশ্চিত কল্পে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার (২৭ মে) দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আহত শান্তিরক্ষীদের সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করছে সরকার। আগামী বৃহস্পতিবার (২৯ মে) এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেবেন।
অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে সপ্তম দিনের মতো দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
অধ্যাপক ইউনূস বলেন, আমরা মাতারবাড়িকে দেশের বৃহত্তম বন্দর, লজিস্টিকস, উৎপাদন ও জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।