‘জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তাধারা প্রকাশ পেয়েছে’ গুঞ্জন রয়েছে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তাকে হাসপাতালের কেবিনে অবস্থান করছেন।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে বর্তমান সরকারকে। এ সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম নিয়ে দেওয়া বিতর্কিত স্লোগান দেওয়ায় ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দাঁড় করিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে বামপন্থিরা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে শুরু হওয়া ‘৩৬ জুলাই : আমরা থামব না’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি শিক্ষার্থীদের তোপের মুখে সরানো হয়েছে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি। তিনি নেতৃত্ব দিয়ে এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু তার ছেলে ৭১-পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, বাংলাদেশে আর আগের মতো গতানুগতিক একদলীয় নির্বাচনের কোনো সুযোগ নেই। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (চজ) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে।
সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থানকে দ্বিমুখী ও আত্মঘাতী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তারা মুখে সংস্কার মানে, কথায় কথায় প্রতিশ্রুতি দেয়; কিন্তু সেই সংস্কারকে আইনগত ভিত্তি দিতে চায় না। তিনি প্রশ্ন তোলেন, যদি সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বৈধতা না থাকে, তাহলে তা কীভাবে কার্যকর হবে?
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের বাঁচাতে সহায়তা করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে।
বিপ্লব পরবর্তী ক্ষুধা, দারিদ্র, অশাসন, দুঃশাসন ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্লদ্রষ্টা এবং দেশ-জাতির দুঃসময়ের কাণ্ডারী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারীর সফলতা ও আশু আরোগ্য কামনায় দোয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।