সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত কষ্ট, নিপীড়ন ও ত্যাগ স্বীকার করেও আজীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার বলেছেন, কোনো কারণ ছাড়াই বারবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারা নির্যাতনের শিকার হতে হয়েছে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড কেন্দ্রীয় কারাগারের সব কয়েদিকে অন্য কারাগারে স্থানান্তর করা হলেও একজন বয়োজ্যেষ্ঠ নেত্রীকে পরিত্যক্ত কারাগারে একা রেখে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল।
বেগম খালেদা জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নব্বইয়ের ডাকসুর ভিপি ও সেই সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতত্বে নেতারা শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফা
রাজধানী ঢাকাসহ দেশের সব স্থান থেকে আগামী তিন দিনের মধ্যে ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দলটি।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই-বাছাইয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। রুমিন ফারহানা ছাড়াও এ আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে।
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে ঢাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষ জিয়া উদ্যানে এসে তার কবরের উদ্দেশ্যে পা ফেলছেন।
খালেদা জিয়ার মৃত্যুর পর শূন্য হওয়া বিএনপির চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। শিগগিরই এ বিষয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়েছে। যদিও এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন দলটির চেয়ারম্যান। শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ (শুক্রবার) দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ড. মোশাররফের মোট সম্পদের পরিমাণ ২০ কোটি ১৫ লাখ ৫ হাজার ১৭১ টাকা। তার চেয়ে তার স্ত্রীর জমির পরিমাণ দ্বিগুণ। এদিকে কুমিল্লা-১১ আসনে জামায়াতের নায়েবে আমির ডা. তাহের মোট ১ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ প্রদর্শন করেছেন। তার চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি। হলফনামা সূত্রে প্রাপ্ত তথ্য নিচে তুলে ধরা হলো-
বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আমরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্রসমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সফরে এসেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতে এ সাক্ষাৎ করেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি