আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাবুগঞ্জে আমার ওপর হামলা চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একদিনেই বিএনপির অন্তত দশ লাখ ভোট কমেছে। বিএনপির এই অভদ্র অংশকে নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বে দলটি।
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আত্মপ্রকাশ করেছে ২০ দলীয় জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে
রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের একটি অনুষ্ঠানে গালাগালির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয়ধারী এক তরুণকে মঞ্চ থেকে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন আয়োজকরা। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) আগারগাঁও
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালে তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর সময় স্থানীয়দের কাছে হেনস্থার শিকার হয়েছেন। এ সংক্রান্ত কিছু ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (৭ ডিসেম্বর) জাতীয় সংসদের নির্বাচনী আসন বরিশাল
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে নানা শঙ্কা তৈরি করা হচ্ছে। তবে এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। তাঁর মতে, নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি কার্যকর পরিবেশ কমিটি গঠন করা জরুরি।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে জোট গঠন, আসন–সমঝোতা ও কৌশলগত বোঝাপড়াকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের নেতৃত্বে শুক্রবার সকালে এক নির্বাচন মিছিল বের হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে জনগণের ন্যায্য অধিকার ও মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। গরিব ও শ্রমজীবী মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে এবং বৈষম্যহীন সমাজ গড়তে কোরআনের অর্থব্যবস্থা বাস্তবায়নের কোন বিকল্প নেই। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী মাঠে আট দলের আয়োজিত
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশের স্বার্থবিরোধীদেরকে জনগণ ক্ষমা করবে না। যেমন অতীতের খলনায়কদের ক্ষমা করেনি, আগামীতেও করবে না। শুক্রবার (৫ ডিসেম্বর) এনডিবির আয়োজনে বেলা ১১টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হামলা-আক্রমণ করে দেশের বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী।
অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামের আরেকটি দল। সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এ তথ্য জানান।
ছলচাতুরি বা কৌশল অবলম্বন করে অন্তর্বর্তী সরকার আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক
দীর্ঘদিনের শাসক শেখ হাসিনাকে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনে ক্ষমতাচ্যুত করার পর নতুন রাজনৈতিক দল গঠন করে আলোচনায় আসে তরুণদের নেতৃত্বাধীন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। তবে রাস্তায় তাদের বিপুল জনসমর্থন এখনো ভোটে রূপ নিতে
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, বিএনপি–জামায়াতকে আওয়ামী ভোটব্যাংক ভাঙার রাজনীতি নয়, সীমান্ত হত্যা বন্ধ করবার রাজনীতি করতে হবে।
জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জাতীয় পার্টি (জেপি) নেতৃত্বে ১৬টি রাজনৈতিক দলের নতুন একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।