ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলটির ওপর রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাসনের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পর্দাহীন নারীদের সঙ্গে সেলফি তুলেছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন।
বরিশাল-৫ আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রার্থীর অংশগ্রহণের জন্য তাকে উঠে যেতে বলায় সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত এবং
শেরপুর-৩ আসনের নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি হত্যাকাণ্ডকে নির্বাচনি সহিংসতার একটি গুরুতর উদাহরণ হিসেবে উল্লেখ করে ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বুধবার (২৮ জানুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতের নেতা নিহত হওয়ার পাশাপাশি তাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এছাড়া দেশব্যাপী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তারা উল্লেখ করেছে, এই ধরনের সহিংসতা ও ভয়ভীতি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের পথে বড় বাঁধা হিসেবে কাজ করছে।
ঢাকা-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী কামাল হোসেনের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় ডেমরা বাজার থেকে শুরু হয়ে গণসংযোগ মালা মার্কেট, মীরপাড়া, বড় পাইটি হয়ে ওয়াসা মোড়ে শেষ হয়।
বগুড়া-২ আসনে নির্বাচনী প্রচারে বিএনপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। নির্বাচন কমিশন গত ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এতে দেশজুড়ে নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন (এইম)’।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ লেবার পার্টি’। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় রূপ পাচ্ছে। এর আগে জোটটি ১১ দলের হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে সেখান থেকে বেরিয়ে গিয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পটুয়াখালী-৩ আসনের গণ অধিকার পরিষদের (গঅপ) প্রার্থী ও দলটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বাংলাদেশের এই অঞ্চলে বিগত নির্বাচনে নৌকা ও ধানের শীষ ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার ব্যালটে নৌকা নেই, ধানের শীষ নেই। ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি।”
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায়
জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। পাঠানো বিবৃতিতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ ক
রাজধানীর লালমাটিয়ায় সরকারি ‘দোয়েল’ টাওয়ারে একটি ফ্ল্যাট পাচ্ছে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবার। ফ্ল্যাটটি এক হাজার ২১৫ বর্গফুটের । ফ্ল্যাট ক্রয় ও সুসজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়া হচ্ছে।
ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এক রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতারা ইসির সামনে জমায়েত শুরু করেন। পরে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত থেকে কর্মসূচি চালান।