আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দ্দিন রনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার(২৬ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। দুপুর ২টার পর শিক্ষার্থী ও সাধারণ জনতার অবস্থান শুরু হয় এবং রাতভর চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেপ্তার করতে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহিদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে দাঁড়িয়ে জবাব না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ছাড়ব না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখব।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, একাত্তরের পরবর্তী বা চব্বিশের পরবর্তী সময়ে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, জামায়াত দেশে শান্তি চায়নি কখনো। যদি দেশে শান্তি চাইতো তাহলে একের পর জোটের নামে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতো না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর নির্বাচনি জোটে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়ায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোট ভাঙনের মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার এবং জুলাই সনদের পক্ষে জনমত তৈরির উদ্দেশ্যেই এই সমাবেশ আয়োজন করা হবে।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শীর্ষ নেতারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হওয়া’ বলে মন্তব্য করেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার
শহীদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তার বড় ভাই ওমর বিন হাদি। তিনি বলেন, এই হত্যার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারবে না। শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন এবং এখন সেই ঘটনাকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আমরা তা কখনো হতে দেবো না।