| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়েমেন থেকে গাজার দখলদারদের ওপর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৬:০৬:৫২:অপরাহ্ন  |  ১৫১০১৬২ বার পঠিত
ইয়েমেন থেকে গাজার দখলদারদের ওপর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
ছবির ক্যাপশন: তেল আবিবের দিকে ‌‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা। এরই ধারাবাহিকতায় এবার দখলদার রাষ্ট্রটির রাজধানী তেল আবিবের দিকে একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এর পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের দিকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী। তারা জানিয়েছে, তেল আবিবের দিকে ‌‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একইসঙ্গে দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের দিকে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। 

হুথিরা বলছে, এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও বিপজ্জনক উত্তেজনা’র প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে, ড্রোন হামলার বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি।

মাত্র কয়েকদিন আগেই ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এসব হামলার বিষয় নিশ্চিত করে জানান, হুথিদের সাধারণ সদর দপ্তরের কমান্ড কেন্দ্র এবং তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনায় লক্ষ্য করে ডজনেরও বেশি যুদ্ধবিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহৃত হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪