| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজেটোত্তর সংবাদ সম্মেলন

এটা বাস্তবসম্মত বাজেট: পরিকল্পনা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১১:৩৮:৫৫:পূর্বাহ্ন  |  ১৮১০৭৮৭ বার পঠিত
এটা বাস্তবসম্মত বাজেট: পরিকল্পনা উপদেষ্টা
ছবির ক্যাপশন: বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

স্টাফ রিপোর্টার:

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার যে বাজেট ঘোষণা করেছেন এটা বাস্তবসম্মত বাজেট। এটা সম্পূর্ণ বাস্তবায়ন হবে।

 

মঙ্গলবার (০৩ জুন) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।


তিনি বলেন, অনেকের দৃষ্টিতে ভঙ্গুর অর্থনীতিকে বাস্তবমুখী মিতব্যয়ীতার এই বাজেট। এটার সিংহভাগ চলে যাচ্ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ মেটাতে। আমরা ঋণ নিয়ে ঋণ দেওয়ার বাজেট থেকে বের হওয়ার চেষ্টা করছি।


পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন প্রস্তাবিত বাজেটে যা করতে হচ্ছে সবগুলোই পূর্ববর্তী সরকারের প্রকল্প। মোট এক হাজার ১১৩ প্রকল্পের মধ্যে ২০/৩০ টি নতুন প্রকল্প বাকিগুলো আমাদের না, যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছি।


ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পূর্ববর্তী সরকারের অনেকগুলো প্রকল্পের মধ্যে আমরা মাদারবাড়ি, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প, মংলা বন্দর প্রকল্পে আমরা এটা কাটছাঁট করেছি।  


এছাড়া নাগরিক সেবা বিকেন্দ্রীকরণে চলমান গ্রামীণ প্রকল্পগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  


সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত রয়েছেন।


এর আগে সোমবার উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপটের মতো চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।  


প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ বা আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি জিডিপি’র ১২ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় টাকার অংকে বাজেটের আকার কমছে ৭ হাজার কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪