| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ০৬:৫৬:১৯:পূর্বাহ্ন  |  ১৭৮৫০৫০ বার পঠিত
সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ
ছবির ক্যাপশন: সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়েছে পাথর শ্রমিকরা। ছবি : কালবেলা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ দেখিয়েছেন বালু ও পাথর শ্রমিকরা।

শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা জাফলংয়ের ইসিএ এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর ঘিরে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিয়ে গাড়ি নিয়ে তারা হরিপুর গেস্ট হাউসে পৌঁছেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউজে পৌঁছেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দুপুরে গোয়াইনঘাট উপজেলার ইউএনও রতন কুমার অধিকারী বলেন, উনাদের গাড়ি অনেক আগেই জাফলং ছেড়ে চলে গেছে।

এদিকে, জাফলং পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এমন জায়গা থেকে আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দেব না। এই জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, যারা এখানে পাথর উত্তোলন করেন, পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪