| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমলগঞ্জে ৪০ শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৫ ইং | ১৩:৩৪:১৬:অপরাহ্ন  |  ১৭৫৩৯৮৫ বার পঠিত
কমলগঞ্জে ৪০ শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কমলগঞ্জে বিনামূল্যে সুন্নতি খৎনা ক্যাম্প

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পতনঊষারের আয়োজনে ও সাইফুর রহমান ফরহাদ এর সহযোগিতায় ও সিলেটের আরোগ্য পলি ক্লিনিকের তত্বাবধানে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের সভাপতি ডা. মোহাম্মদ জোহার সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমানের সঞ্চালনয় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল মুন্না, সমাজসেবক, আনোয়ার খান, মাহিদুল ইসলাম, কামরান আহমদ প্রমুখ।

সিলেট মা ও শিশু হাসপাতালে চিকিৎসক ডা. মোহাম্মদ জোহার নেতৃত্বে এই সুন্নাতে খৎনা ক্যাম্প পরিচালনা করেন ডা. নওরাজ হাফিজ চৌধুরী সাদি, ডা. কাজী মামুর, ডা. শেখ এমাদুল ইসলাম সানি ও শাহিন আলম।

উক্ত ক্যাম্পে ৪০ জন ছেলে শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা প্রদান করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪