| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনকে বিলম্বিত করতে ইস্যু খুজছে: প্রিন্স

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৫ ইং | ১৫:৩৩:০৫:অপরাহ্ন  |  ১৭৫৩১৮৪ বার পঠিত
যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনকে বিলম্বিত করতে ইস্যু খুজছে: প্রিন্স
ছবির ক্যাপশন: যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনকে বিলম্বিত করতে ইস্যু খুজছে: প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করতেই নন ইস্যুকে ইস্যু বানানোর পাঁয়তারা করছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে ।

রোববার (২৯ জুন) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেই বিগত ১৫ বছর আওয়ামী লীগকে বাতাসকারী ও তাদের প্রহসনের নির্বাচনের পার্টনাররা ভোটের সংখ্যানুপতিক আসন ও আগে স্থানীয় সরকার নির্বাচনসহ অপ্রাসঙ্গিক, জনগণের সাথে সম্পর্কহীন এবং গণতন্ত্র ও বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের পরিপন্থী বিষয়ে নিয়ে তর্কযুদ্ধ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। আধিপত্যবাদের প্রেসক্রিপশন অনুযায়ী এসব করা হচ্ছে কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, আওয়ামী প্রহসনের নির্বাচনের পার্টনার দলটির নেতা গতকাল ঢাকায় সমাবেশ করে বিএনপির ক্ষমতায় যাবার গ্যারান্টির কথা জানতে চেয়েছেন। বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর ওপর ভরসা ও নীচে জনগণের ওপর আস্থাই বিএনপির সবচেয়ে বড় গ্যারান্টি। যারা জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়েছে তারা জগনের ওপর আস্থার পরিবর্তে কূটকৌশল করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চায়। নিরপেক্ষ নির্বাচনে তাদের প্রাপ্তি বিষয়ে তারা অবগত। কেউ কেউ বিএনপি থেকে আসন পাওয়ার জন্য বিএনপিকে চাপে রাখতে নিত্য নতুন দাবী করছে।

তিনি আরো বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে রোজার আগেই নির্বাচনের টাইমলাইন পাবার পর কিছু দল দিশেহারা। এজন্য  নির্বাচন বিলম্বিত ও সুযোগ পেলে নস্যাত করতে সংস্কার ও বিচার প্রক্রিয়ায়  নতুন করে  জটিলতা সৃষ্টি করা হচ্ছে।

কর্মী সমাবেশে তিনি সকলকে সাংগঠনিক পূনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়ে বলেন, আশা করি প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠকে রোজার আগে নির্বাচন আয়োজনের ঐকমত্যের কথা ভুলে যান নাই। প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনের উদ্যোগ না হলে বিএনপি ঘরে বসে থাকবে না। রাজপথেই ফয়সালা খুঁজে নিতে হবে। আমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চাই। আশা করি তিনি প্রতিশ্রুত সময় আগামী রোজার আগেই নিরপেক্ষ  নির্বাচন অনুষ্ঠিত হবে ।

হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, হালুয়াঘাট পৌর  বিএনপির আহ্বায়ক  হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪