| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোটারি ক্লাব অব বগুড়ার নতুন বোর্ড অব ডাইরেক্টরস-এর মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ১৫:০৬:২২:অপরাহ্ন  |  ১৭৫১৮৭৮ বার পঠিত
রোটারি ক্লাব অব বগুড়ার নতুন বোর্ড অব ডাইরেক্টরস-এর মতবিনিময়
ছবির ক্যাপশন: রোটারি ক্লাব অব বগুড়ার নতুন বোর্ড অব ডাইরেক্টরস-এর মতবিনিময়

বগুড়া প্রতিনিধি: রোটারি ক্লাব অব বগুড়া আগামী এক বছরে (২০২৫-২০২৬) সাধারণ মানুষের উপকারে আসে এমন ৪৭ ধরনের কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

রোটারি ক্লাব অব বগুড়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট মো. রেজাউল হক সোমবার (৩০ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় লিখিত আকারে কর্মসূচীর সারসংক্ষেপ তুলে ধরেন।

তিনি জানান, ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি আমেরিকার ইলিয়ন রাজ্যের শিকাগো শহরে প্রতিষ্ঠিত রোটারি ক্লাব মূলত ৭টি লক্ষ্য নিয়ে কাজ করে। সেগুলো হলোঃ শান্তি প্রতিষ্ঠা এবং দ্বন্দ্ব নিরসন, রোগ প্রতিরোধ এবং চিকিৎসা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, মা ও শিশু স্বাস্থ্য, মৌলিক শিক্ষা ও সাক্ষরতা, অর্থনৈতিক ও কমিউনিটি উন্নয়ন এবং পরিবেশ রক্ষা।

বগুড়া শহরের বড়গোলা এলাকায় মামদুদুর রহমান হল, জামিল শপিং সেন্টারের ৬ষ্ঠ তলায় রোটারি ক্লাবের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় সংগঠনের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সাইরুল ইসলাম এবং সেক্রেটারি মো. নবিউল ইসলাম নয়ন সহ ডাইরেক্টরসবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন বছরের জন্য যেসব কর্মসূচী রয়েছে তার অন্যতম হলো- গরীব ও ছিন্নমূল ছাত্রদের জন্য স্লিপিং কীটস বিতরণ, পরিবেশ সুরক্ষায় বগুড়া জেলার প্রতিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, সমাজে দরিদ্র ও অবহেলিত শিশুদের শিক্ষার জন্য স্কুল স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষ্যে টিউবওয়েল স্থাপন, ১০০ জন ঝুঁকিপূর্ণ দরিদ্র মায়ের স্বাভাবিক ডেলিভারি, প্রয়োজনে সিজারিয়ান ডেলিভারিসহ চিকিৎসা ও আর্থিক সহযোগিতা প্রদান, হেপাটাইটিস রোগের স্ক্রিনিং এবং টিকা প্রদানের মাধ্যমে লিভার সিরোসিস রোগ প্রতিরোধ করা, বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় তালগাছ রোপণ এবং যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ।

মতবিনিময় সভায় রোটারি ক্লাব অব বগুড়ার সভাপতি মো. রেজাউল হক জানান, আমেরিকার বাসিন্দা পল পি হ্যারিস প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠনটি ১৯৩৭ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। আর বগুড়ায় রোটারি ক্লাবের কার্যক্রম শুরু হয় ১৯৮০ সালে।

সর্বাধিক ৯৮ সদস্যের রোটারি ক্লাব অব বগুড়া উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহত্তম ক্লাব উল্লেখ করে ক্লাব প্রেসিডেন্ট মো. রেজাউল হক বলেন, বিগত দিনে সংগঠনের পক্ষ থেকে করোনাকালে খাদ্য এবং চিকিৎসা প্রদানসহ বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট বোটা, মোরশিদা খাতুন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মুনছুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. সানাউল হক দুলাল, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, জয়েন্ট সেক্রেটারী রোটা, ইয়াসমিন হাসান, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. শফিকুল ইসলাম বিপুল, ডাইরেক্টর রোটা. সেহেলী আকতার ছালমা, ডাইরেক্টর রোটা, চন্দন কুমার রায়, সার্জেন্ট এ্যাট আর্মস রোটা, আখতারুল ইসলাম আখতার, রোটা. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. মো. আব্দুস ছামাদ তালুকদার প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪