| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় গ্রামবাসীর গনপিটুনিতে মাদকসেবীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ১৩:৪৮:২১:অপরাহ্ন  |  ১৭৪৯৬১২ বার পঠিত
কাপাসিয়ায় গ্রামবাসীর গনপিটুনিতে মাদকসেবীর মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি নিহত নাইম

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের মাদকসেবী ও সন্ত্রাসী মো. নাঈমের এর অত্যাচারে অতীষ্ট হয়ে লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে জানায় এলাকাবাসী।

বুধবার (২ জুলাই) বিকেলে মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্থান্তর করেছে এবং মামলা প্রকৃয়াধীন রয়েছে বলে জানায় কাপাসিয়া থানা পুলিশ। নাঈম ওই গ্রামের মাদক বিক্রেতা মো. রাজু মিয়া ওরফে নাজুর ছেলে। গতকাল (মঙ্গলবার) দুপুরে গ্রামবাসী তাকে গনধুলাই দেয়। 

নিহত নাঈমের প্রতিবেশি চাচী ফেরদৌসি বেগম জানান, প্রায় দুই মাস আগে গভীর রাতে তার ছেলে সোহেল রানা স্থানীয় আড়াল বাজার থেকে বাড়ি ফিরার পথে মো. নাঈম ও তার ভাই মো. কাইয়ুম কিছু টাকা দাবি করলে তা না দেওয়ায় তাকে এলোপাথারি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় তার মেয়ে রুমানা সানী একটি মামলা করলে নাঈমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। দীর্ঘদিন চিকিৎসার পর গত রোববার সোহেল বাড়ি ফিরলে মঙ্গলবার দুপুরে নাঈম একটি চাপাতি নিয়ে সোহেলের বাড়িতে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়। এ সময় সে ঘরের দরজা বন্ধ করে আশপাশের লোকজন ও স্বজনদের ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে স্থানীয় শতাধিক লোক নাঈমকে ঘেরাও করে গণপিটুনি দেয়। এক পর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়। 

ঘটনাস্থলের পাশ্ববতীর্ মুদি দোকানী মো. রবিউল জানান, নাঈম ও তার ভাই কাইয়ুম এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা প্রায় রাতেই এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনতাই করত। তাছাড়া যে কোন বিষয়ে ঝামেলা হলেই তারা দা, ছুরি ও চাপাতি দিয়ে লোকজনকে কুপিয়ে আহত করত।

একই গ্রামের সৌদি প্রবাসী মো. আল আমীন জানান, প্রায় এক বছর আগে তিনি ছুটিতে দেশে আসলে নাঈম তার এনড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। বহু দেন দরবার করেও তা উদ্ধার করতে তিনি ব্যর্থ হন।

ওই গ্রামের আসাদ শেখ জানান, নাঈম ও তার ভাই কাইয়ুম বহু মানুষকে বাড়িতে এনে জিম্মি করে টাকা আদায় করতো। তাদের নামে কাপাসিয়া ও আশপাশের বিভিন্ন থানায় বহু মামলা চলমান রয়েছে। তাই এলাকার লোকজন তাদের অত্যাচারে অতীষ্ট হয়ে গণপিটুনি দিয়ে নাঈমকে হত্যা করেছে।

নাঈমের বাড়িতে পরিবারের লোকজন না থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, দুই পক্ষের মারামারির ঘটনার জেরে এলাকার লোকজন জরো হয়ে নাঈমকে পিটিয়ে হত্যা করেছে বলে তিনি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। নাঈমের নামে কাপাসিয়া ও শ্রীপুর থানায় বেশ কয়েকটি  মামলা রয়েছে বলেও জানান তিনি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪