| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ২০:০৫:৪৫:অপরাহ্ন  |  ১৭২৩৫৭৪ বার পঠিত
শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক পৌর মেয়র গ্রেপ্তার
ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের ওপর হামলা, সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে চান্দিনা পৌরসভার মহারং পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মফিজুল ইসলাম চান্দিনার মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি মফিজুল ইসলাম। এছাড়া কুমিল্লার চান্দিনা থানায় শিক্ষার্থীদের ওপর হামলার একটি মামলার আসামি তিনি।

ওসি জাবেদ উল আলম বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহারং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, মফিজুল ইসলাম ২০১৬ সালে চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। পরবর্তীতে চান্দিনা উপজেলা যুবলীগ এবং ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪