চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। কারণ ভবিষ্যতে একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় নির্ধারণ করবে তার মানবিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ।
বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক বধ্যভূমির আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
গাজীপুরে গাছে গাছে সৌন্দর্য ছড়াচ্ছে বিলুপ্ত প্রায় সোনালু ফুল। প্রকৃতি প্রেমীরা বলছেন, সবুজ গাছ থেকে যেন হলুদ ঝরনা নেমে এসেছে। বাতাসে কিশোরীর কানের দুলের মতো দুলতে থাকা এ ফুল আকৃষ্ট করে তরুণ-তরুণীসহ সব বয়সি মানুষকে।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের বড় বোন আফরোজা রহমান (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাউফলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের উদ্যোগে কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত কৃষকদের তালিকার ভিত্তিতে এ লটারির আয়োজন করা হয়।
বাউফল উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামে নদীতীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে নদীসংলগ্ন জমি ও কবরস্থানের পাশ থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং পূর্বপুরুষদের কবরও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
মানিকগঞ্জ আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের কৃষকদের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। তিনি বলে, উন্নত বিশ্বের কৃষকদের মতো বাংলাদেশের কৃষকরাও ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর, স্মার্ট ও সমৃদ্ধ কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কোটি টাকার কৃষি কার্যক্রম পরিচালনা করবেন।
মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরে দুর্গন্ধ ও মশার উপদ্রবের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। খালটির পরিবেশ ফিরিয়ে আনতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বোরো আবাদ না করে অন্য ফসল উৎপাদন এবং জমিতে বসতি গড়ে তোলার কারণে চাঁদপুরের দুটি সেচ প্রকল্পে ২৭ হাজার হেক্টর সেচযোগ্য জমি হ্রাস পেয়েছে। পূর্বে ১৬০ কিলোমিটার বাঁধের দুটি সেচ প্রকল্পে সেচযোগ্য জমি ছিলো ৪২ হাজার হেক্টর। পাশাপাশি সেচ প্রকল্পের খালগুলো অবৈধ স্থাপনা রয়েছে সহস্রাধিক। পানি উন্নয়ন বোর্ড বলছে খালগুলো পুনর্বাসনের জন্য প্রকল্প এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয়া হয়েছে।
গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উই ক্যান-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা সভাটির আয়োজন করে।
মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগে বোরো ধান চাষে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে। এতে ফলন বাড়ার পাশাপাশি বিঘাপ্রতি রাসায়নিক সারের খরচ কমেছে প্রায় ৮৫৮ টাকা। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এক মাঠ দিবসে এই চিত্র তুলে ধরা হয়।
শেরপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলার আলোচিত উজ্জ্বল কর্মকার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার কালাইয়া বন্দর মদন মোহন জিউর আখড়া বাড়ি সংলগ্ন সড়কে “সচেতন সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জামালপুরের ইসলামপুরে পুনঃখনন করা হচ্ছে জিয়া খাল নামে পরিচিত (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কাটাখালী), যেখানে নিজ হাতে খালটি খননের শুভ সূচনা করেছিলেন তিনি।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চানমারী মাউড়াপট্টিতে নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।