| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজধানী থেকে ‘বার্মা সাইফুল’ গ্রেপ্তার, সামনে আনল সিএমপি

বায়েজিদ বোস্তামি এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো. সাইফুল ইসলাম ওরফে ‘বার্মা সাইফুল’কে সহযোগীসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী শিহাব উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সিএমপি কমিশনারের কার্যালয়ে সাইফুলকে সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ।

বিস্তারিত...

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের- প্রচারণায় গণভোটের আলোচনা

শেরপুরে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মাঝে গণভোট সম্পর্কিত প্রচারণামূলক আলোচনা সভা । ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেচর পূর্বপাড়া হাজী ইন্তাজ আলী মোড়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

ফরিদপুর-৪ আসনে মনোনয়ন বৈধ, সমর্থকদের উচ্ছ্বাসে মুজাহিদ বেগ

চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের মনোনয়নপত্র আপিলের মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়েছে। এ খবরে তাঁর সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, আহত ২

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে অন্তত দুইজন এনসিপি কর্মী আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—নাটোরে তারেক রহমানের বার্তা তুলে ধরলেন দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। বিএনপি ক্ষমতায় এলে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালন করতে পারবে। বুধবার (তারিখ উল্লেখযোগ্য) রাতে নাটোর শহরের উত্তর চৌকির পাড় শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ভারত থেকে আমদানি করা ৫ হাজার মেট্রিক টন চাল পৌঁছেছে মোংলা বন্দরে

ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল মোংলা বন্দরে পৌঁছেছে। চালবাহী ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটি মঙ্গলবার সন্ধ্যায় মোংলা বন্দরের চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে।

বিস্তারিত...

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে রাবি অফিসার সমিতির মানববন্ধন

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন রাবি অফিসার সমিতি।

বিস্তারিত...

চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুর শহরের পুরাণ বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ মাছের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। চালানটিতে সাদা মাছের সঙ্গে ঘোষণা বহির্ভূত সাড়ে ৩ টন ইলিশ মাছ আমদানি করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক আটক

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পালিয়ে গেল শিক্ষক, ক্ষিপ্ত জনতার মাদ্রাসায় আগুন

নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত জনতা ওই মাদ্রাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বিস্তারিত...

গণভোট প্রচারণায় মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ।

বিস্তারিত...

জামালপুরের মাদারগঞ্জে ৯ জুয়াড়ি কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ইসলামপুর উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ ও ইসলামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সামিউল হক (৪৫)-সহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত...

দাগনভূঞায় গৃহবধূর লাশ উদ্ধার

দাগনভূঞায় তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চণ্ডিপুর এলাকায় নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪