| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোর সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে বিজয়ী আকরামুজ্জামান ও ফরহাদ

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিজয়ী হয়েছেন। এর আগে সংগঠনের আগের মেয়াদেও তারা একই পদে দায়িত্ব পালন করে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন।

বিস্তারিত...

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকের যোগদান

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ১৯ অক্টোবর রোববার যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফেনীতে দায়িত্ব পালন করেন।

বিস্তারিত...

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত অন্তত ৪০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিস্তারিত...

নাটোরের লালপুরে তিন দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

নাটোরের লালপুরে তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক কর্মচারিদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা।

বিস্তারিত...

নৌকা ডুবিতে নিহত শিক্ষার্থীদের পরিবারকে সেনাবাহিনীর সহায়তা প্রদান

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে দুই কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্ঘটনায় প্রাণ হারানো দুই শিক্ষার্থীর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে নানিয়ারচর জোন কর্তৃপক্ষ।

বিস্তারিত...

শৈলকুপায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পদমদী গ্রামের মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করে অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়।

বিস্তারিত...

জমিজমার বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

শরীয়তপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের নেতৃত্বে এক স্কুল শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পালং উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর এক নারী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার খিরাটি দক্ষিণপাড়া গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জে সাত দফা দাবিতে সড়ক-জনপথ শ্রমিকদের মানববন্ধন

মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান, ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বিস্তারিত...

কচুরিপানায় ডুবে আছে হাজার হাজার বিঘা চাষের জমি

যশোরের শার্শা উপজেলার ঠেঙামারী বিলে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। বিলে কচুরিপানা ও জলাবদ্ধতার কারণে এবছরও হাজার হাজার বিঘা জমি পতিত থাকার আশংকা রয়েছে। এ কারণে বোরো ধান রোপন করা নিয়ে দু:চিন্তায় পড়েছেন কৃষকরা।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত

বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আলোচনা শেষে বন্দর সচিব মো. ওমর ফারুক জানান,চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে বর্ধিত ফি স্থগিত থাকবে।

বিস্তারিত...

দর্শনায় কেরু'র অবসরপ্রাপ্ত শ্রমিকদের ৩ দফা দাবীতে মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু'র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীরবৃন্দ ৩ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে সার ডিলারদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সারের বিদ্যমান নীতিমাল বহাল রাখাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির পালিত হয়।

বিস্তারিত...

লালমোহনে পৃথক দুই স্থানে চুরি ও ডাকাতি

ভোলার লালমোহন উপজেলায় পৃথক দুই স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে চরভূতা ইউনিয়নের পূর্ব লেঙ্গটিয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামে দুইটি ঘরে চুরির ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

দীপাবলি উপলক্ষ্যে মঙ্গলবার বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষ্যে ভারতে ছুটির কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪