সাতক্ষীরা সদর উপজেলায় তাছলিমা খাতুন (৩৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
পুলিশের উপমহাপদির্শককে (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরেও কোনও প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এক সংসদ সদস্য (এমপি)। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক বক্তব্য ভাইরাল হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সত্যনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ‘সংবাদ’ ৭৫ বছর পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
ফেনীর দাগনভূঞা উপজেলায় মো. জসিম উদ্দিন (৩৮) নামে এক কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের বাঁধের গোড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি: শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে লক্ষ্মীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৩২ তরুণ-তরুণী। এ নিয়োগে অনলাইন আবেদন ফি বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১০১ টাকা।
আসন্ন জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে দেওয়ার দাবিতে স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, ফেনী জেলা শাখা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শাহাবুদ্দিন সাবুর বিরুদ্ধে চরম অরাজকতা,জালিয়াতি এবং সিন্ডিকেট বাণিজ্যের একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে।
বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতিসহ ১৫টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোন পদে প্রতিদন্দী প্রার্থী না থাকায় প্রতিষ্ঠানটির শহরের শালতলাস্থ কার্যালয়ে বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করেন।
টাঙ্গাইলে প্রায় ৩০টি বিড়ি ফ্যাক্টরীর অস্তিত্ব থাকলেও এসব কারখানায় উৎপাদিত বিড়ি সরকার নির্ধারিত মূল্য ও রাজস্ব কাঠামোকে উপেক্ষা করে বাজারজাত করছে সংশ্লিষ্ট বিড়ি মালিকরা। প্রতি প্যাকেটে বিড়ির বাজার মূল্য ১৮ থেকে ২০ টাকা হলেও টাঙ্গাইলের বিভিন্ন হাট বাজার ও দোকানপাটগুলোতে সেই বিড়ি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়।
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় খন্ড খন্ড মিছিলে ছাত্র জনতার ঢল নামে জেলা শহর জুড়ে।
বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর বেলাবো থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) বেলাবো থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির ফ্যামেলি কার্ড পেলেন যশোরের ২ হাজার ৪২জন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের হাতে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়।
নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর ভারত থেকে নিজ দেশে ফিরেছেন মানসিক প্রতিবন্ধী যুবক বকুল মন্ডল (৩৫)। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় বিজিবি তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়। বকুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার পাড়া) গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে।