জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে চাঁদপুরের মতলব সার্কেলের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
চাঁদপুরের কচুয়া বাজারের ইসলামীয়া হাসপাতালে হামলা, মারধর, ভাঙচুর, নগদ টাকা লুট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা নালিশি মামলায় চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকার কাজের বিনিময়ে তাদের ভাতা দেবে। এর বাইরে গিয়ে স্বজনপ্রীতি বা দুর্নীতি করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অন্তত তিন থেকে চার দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর নীলমনি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ সহায়তা দিতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
ঠাকুরগাঁওয়ে গত দুই দিনের ব্যবধানে পৃথক নানা ঘটনায় শিশুসহ পাঁচজনের মর্মান্তিক অপমৃত্যু হয়েছে। জেলা সদর, ভূল্লী ও রাণীশংকৈল থানা এলাকায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, পানিতে ডুবা, বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা
নড়াইলের কালিয়ায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভোটাররা।
শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে সংরক্ষিত বনভূমি দখল, নির্বিচারে গাছ কাটা ও সামাজিক বনায়নের অংশীদারদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের গোপালপুর বিটের বিরুদ্ধে।
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাবানের চালান ফেলে সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়।