গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাটে জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় রিয়াজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৭ মে) দুপুরে কামারজানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিয়াজুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চামুড্ডা এলাকায় ঋণের চাপে মো. শাহাদাত হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
যশোর–খুলনা মহাসড়কের নতুন করে নির্মিত অংশের পাশের কিনারার মাটি ভরাট না করেই যানবাহন চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে মহাসড়কের পাশে সুষ্ঠুভাবে লেভেলিং না করায় যানবাহন ও পথচারীর চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা।
জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর সাথে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় শ্রমিক সংকটে পড়া কৃষকের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা।
ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যশোরসহ ৬টি উপজেলা জ্যৈষ্ঠ মাসের শুরুতেই তীব্র খরতাপে পুড়ছে প্রাণ-প্রকৃতি। গ্রীষ্মের তাপপ্রবাহে বিপর্যস্ত হতে শুরু করেছে জনজীবন। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার আগুনে পুড়েছে যশোর।
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল আলমকে আটক করেছে পুলিশ।
নাটোরের লালপুরে সাপের কামড়ে নূর মোহাম্মদ নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর মোহাম্মদ একই উপজেলার নাগশোষা গ্রামের মৃত আজিমুদ্দিন মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
বাগেরহাটের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সম্মানে বিদায় সংবর্ধনা দিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে ভয়াবহ অগ্নিসংযোগে দোকানটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নেত্রকোণার আটপাড়ায় যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত গৃহবধূর বাবা বাহার উদ্দিন।
ঈদ উল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জে নিজস্ব জায়গায় গরুর হাটের অস্থায়ী ইজারা প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন শেষে স্মারকলিপি জমা দেওয়া হয়।
বিশ্বব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় লক্ষ্মীপুর পৌরসভায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভার ডেভেলপমেন্ট প্ল্যান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।