ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিন রোগে ভুগে এক বৃদ্ধ বিষপান করেছেন এবং রাণীশংকৈলে পারিবারিক কলহের জেরে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতের এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।
বগুড়ার মোকামতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারে অসুস্থ ষাঁড় গরু জবাই ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মেহেরপুরে অনলাইন জুয়াড়িদের সিন্ডিকেট নির্মূলে একের পর এক সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুদিন আগে চারজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক শীর্ষ পর্যায়ের অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধের জেরে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরিফ হোসেন বেপারী (৪৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নেত্রকোণা-মদন ডিসি সড়কের মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে গৃদান টেংগা গ্রাম পর্যন্ত সড়ক পাকাকরণের অনুমোদন হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
শেরপুরের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে শহরের পুরান বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান মিলনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে।
পূর্বশত্রুতার জেরে মাগুরার শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আকবর আলী মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আজাহার আলী মণ্ডলের ছেলে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন যশোর শার্শা উপজেলার কৃষ্ণপুর মাঝেরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আকাশ মিয়া (২৮)।
জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশেপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় এক দিনমজুরের ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। বিরল এ ঘটনায় আনন্দে ভাসছে পরিবার ও পুরো এলাকাবাসী। তবে আনন্দের মাঝেই ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকটের দুশ্চিন্তা।
মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।