মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বাবলু মিয়ার মুদি দোকানের সামনে থেকে দুইটি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো গ্রাফিতি অপসারণের নির্দেশ চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোল প্লাজা এলাকায় মালবোঝাই দুটি মিনি ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারী নিহত হয়েছেন।
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) মধ্যরাতে সদর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী সন্তান।
বরগুনার পাথরঘাটা উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতি ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে অভিযুক্ত দুই আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বরগুনা জেলা আইনজীবী সমিতি।
গাইবান্ধার পলাশবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরের টাইগারপাস মোড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্য মো. হানিফ মিয়াকেও আটক করা হয়।
নীলফামারীতে ১১ বছর বয়সী কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে পরকীয়া সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও তার কথিত প্রেমিককে আটক করে গ্রামবাসীর হাতে অপদস্ত করার ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে।
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ, এয়ারগান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম খান রিপনের স্ত্রী রাশিদা আক্তার ও তার সহযোগী রবিন খানকে আটক করা হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় দোকান মালিক ও বাজার কমিটির নেতারা। রোববার সকাল ১১টায় আটাপাড়া রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।