স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। সবাই পাবেন ফ্যামিলি কার্ড, হবে না কোনো পক্ষপাতিত্ব।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর “ফুসফুস” খ্যাত সিআরবি এলাকায় আজ ১৬ মে শনিবার বিকেল ৪টায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ঘরের বেড়ার নিচে মাটি খুঁড়ে প্রবেশ করে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত কার্ড দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া বাংলাদেশি নাগরিক আতাউস সামাদ আতু (৪৪) একদিন পর বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
জ্যৈষ্ঠ্যের শুরুতেই তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা। টানা খরতাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও তাপপ্রবাহ অব্যাহত থাকলেও এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ সৃষ্টি হয়েছে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপকে নতুন কমিটিতে না রাখায় এ অসন্তোষ আরও বেড়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নদীয়ারচাঁদ খালের দুই পাড়ে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় প্রায় ১০ হাজার গাছ রোপণ করেছিল ফরিদপুর বন বিভাগ। এসব গাছের দেখভাল ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ‘নদীয়ারচাঁদ সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটি’।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
কুড়িগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের বের করে দিয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সেখানে ধান সংরক্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সহযোগিতা করতে বাধ্য হয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
শনিবার (১৬ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন
মেহেরপুরে অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধ ডলার লেনদেন চক্রের এক বিশাল নেটওয়ার্কের সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতভর মেহেরপুর সদর ও গাংনী থানা এলাকার বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চলমান প্রকল্পগুলোর কাজ চলতি বছরেই শেষ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে নগরে আর স্থায়ী জলাবদ্ধতা থাকবে না।