নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে বাবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
ভোলার তজুমদ্দিনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শশীগঞ্জ বাজার সংলগ্ন কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিনে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের ফকিরহাটে “স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার”-এর আয়োজনে সার্টিফিকেট বিতরণ ও সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। চার মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ শেষে ২০০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে গো খামারিদের বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে খামারিদের ঘরের দরজা খোলা রাখতে বলা হয়েছে। গত ৫ দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের প্রায় ১৫টি বাড়িতে এমন চিঠি দেওয়ার ঘটনা ঘটেছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে সামাজিক বনায়নের আওতায় বছরের পর বছর ধরে রোপণ করা গাছ এখন নির্বিচারে কেটে উজাড় করছে দুর্বৃত্তরা। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ থেকে বৈরাগীহাট সড়কে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ২০০ থেকে ২৫০টি গাছ। অথচ এত বড় গাছ নিধনের ঘটনায় সংশ্লিষ্টদের রহস্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
কুষ্টিয়ার সীমান্তবর্তী বৃহৎ উপজেলা দৌলতপুর, যার আয়তন ৪৬৮ বর্গ কিলোমিটার। এখানে প্রায় ৭ লাখ মানুষের বসবাস। ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় স্বাধীনতার ৫৫ বছরেও একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। ফলে প্রতিবছর অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন শত শত মানুষ।
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে অপহৃত তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি আঁচ করে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে অপহরণকারীরা। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
যশোরকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক জনপদ উল্লেখ করে পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
নেত্রকোণার মদন উপজেলায় স্থায়ী অংশীদারকে না জানিয়ে এবং অংশীদারের টাকা আত্মসাতের উদ্দেশ্যে অন্য স্থানে নতুন নামে ইটভাটা স্থাপনের পাঁয়তারার অভিযোগ উঠেছে ব্যাবসায়ীর বিরুদ্ধে।
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে গোয়ালন্দ বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও সদর উপজেলায় পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদকদ্রব্য, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যান জব্দ করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে দিশা দেবনাথ (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) বিকেলে এ ঘটনা ঘটে। দিশা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাবরা জিনেশ্বরী এলাকার বাসিন্দা এবং নবম শ্রেণির ছাত্রী ছিল।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত ভয়াবহ বাস দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে চালকের অদক্ষতা, বেপরোয়া মনোভাব এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।