ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়নে বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল জোন-১, মাঝারি ঝুঁকির এলাকা জোন-২ এবং তুলনামূলক নিম্নঝুঁকিপূর্ণ অঞ্চলকে জোন-৩ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিদপ্তরের প্রকাশিত মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকাগুলো স্পষ্টভাবে চিহ্নিত রয়েছে।
দেশের বাজারে শনিবার (২২ নভেম্বর ২০২৫) স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার ভরিতে ১,৩৫৩ টাকা হ্রাসের ঘোষণা দেয়। নতুন হারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, যা বৃহস্পতিবারের ২ লাখ ৯ হাজার ৫২০ টাকার তুলনায় কম।
২১ নভেম্বরের ভূমিকম্পে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে ভূমিকম্পে প্রাণ হারানো ব্যক্তিদের ক্ষেত্রেই এই সহায়তা প্রযোজ্য হবে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিশেষ উড়োজাহাজে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন। রানওয়েতে নেমেই তাঁকে লাল গালিচায় স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৬০৬ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬৭ জন ভর্তি এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি নতুন নয়, তবে সাম্প্রতিক সমীক্ষা আরও একবার আতঙ্ক বাড়িয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে। পুরো রাজধানীজুড়ে প্রায় ২১ লাখ ৪৬ হাজার ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাগুলো। এসব ভবনের বেশিরভাগই নির্মাণ হয়েছে নিয়ম-কানুন না মেনে,
রাশিয়ায় চাকরির জাল ভিসা ও বিমান টিকিট দিয়ে ১ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের হোতা আবদুল্লাহকে
রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভূমিকম্পের জেরে নরসিংদীর ঘোড়াশাল সাবস্টেশনসহ সাতটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেলেও রক্ষণাবেক্ষণ শেষে ছয়টি কেন্দ্র পুনরায় উৎপাদন শুরু করেছে। ঘোড়াশাল সাবস্টেশনও আবার বিদ্যুৎ সরবরাহে যুক্ত হয়েছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে দুজন বাবা-ছেলে বলে জানা গেছে। তারা হলেন হাজি আব্দুল রহিম (৪৭) এবং মেহরাব হোসেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমার মনে হয় ভূমিকম্পের দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরনো ঢাকা। আমাদের এখনকার বিল্ডিংগুলো কোড মেনে চললেও, রাজউকের পরিসংখ্যান অনুযায়ী, প্রচুর বিল্ডিং হয়ে গেছে যেগুলোর ৯০ শতাংশেরই কোনো অনুমোদন নেই। এগুলোর কী হবে, যদি এরকম ভূমিকম্প রিপিট করতে থাকে?
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ভূমিকম্পে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটেছে প্যানিকের কারণে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই প্যানিকের কারণে আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকাসহ সারাদেশে অনুভূত ভূমিকম্পটি ‘বড় ভূমিম্পের আগাম বার্তা’ বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী। বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত দেন।