| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

রাজধানী ঢাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মেট্রোরেলের একাধিক স্টেশনে ধরা পড়েছে ফাটল। দেখা যায়, কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ এবং ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে নতুন ক্ষতির চিহ্ন উঁকি দিচ্ছে।

বিস্তারিত...

আইনের শাসন অলঙ্কার নয়, নৈতিক পাঠ: প্রধান বিচারপতি

জুলাই বিপ্লব বাংলাদেশকে তার সাংবিধানিক জীবনের ব্যাকরণ নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিস্তারিত...

একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং : ইসি

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় এ কথা জানান তিনি।

বিস্তারিত...

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব আবারও মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন রোগী।

বিস্তারিত...

বাংলাদেশ আত্মবিশ্বাসীভাবে এগোতে চায়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, বরং একটি সক্রিয়, সার্বভৌম ও আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে ভূমিকা রাখতে চায় বলে

বিস্তারিত...

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি আকাশছোঁয়া

দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে সচল ১৬টি বন্দর দিয়ে গত ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৬৬ টন পণ্য। বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ১২ লাখ ৭২ হাজার ৩২৮ টন পণ্য। বিশাল এই বৈষম্যই প্রমাণ করে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ঘাটতি এখন আকাশছোঁয়া। সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত সীমাবদ্ধতা, ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি ও নাজুক বন্দর ব্যবস্থাপনার কারণে অন্যান্য বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ কমে গেছে।

বিস্তারিত...

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে এ তথ্য জানান।

বিস্তারিত...

স্বাদুপানির মাছ রপ্তানিতে যুগান্তকারী সম্ভাবনা দেখছে সরকার: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশের মৎস্য শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে এখনই প্রয়োজন যথাযথ প্রস্তুতি, মানসম্মত উৎপাদন ও শক্ত নীতিমাল এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার মৎস্য রপ্তানিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তর করতে সর্বাত্মক সহযোগিতা করবে।

বিস্তারিত...

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

বিস্তারিত...

নাগরিক উদ্যোগ ছাড়া পরিবর্তন সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের কোনো পরিবর্তন আনা সম্ভব নয় মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃত পরিবর্তন আনতে নাগরিকদের নিজেদের মধ্যেই পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না। মানুষ যদি নিজেরা বদলানোর উদ্যোগ না নেয়, কোনো পরিবর্তনই টেকসই হবে না।

বিস্তারিত...

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

এক কাঠার কম জমিতে ৬-৭ তলা বাড়ি নির্মাণ বন্ধ করতে হবে

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি জানান, এখানে কোনো পরিকল্পনা ছাড়া মাত্র এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা বাড়ি নির্মিত হয়েছে।

বিস্তারিত...

রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে থাকবে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এ নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন সূচনা ঘটাবে। তিনি জানান, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন।

বিস্তারিত...

ঢাকায় পৌঁছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন শেরিং টোবগে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পৌঁছানোর পর তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিস্তারিত...

জাতীয় সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪