৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) দুপুর ৩টার পর থেকে তারা এ অবস্থান নেন। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য প্রতি ইউনিট নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ২৫ টাকা। ১৬ টাকা থেকে বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়।
সারাদেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ চলতি মাসের ৩০ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়েকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সচিব জানান, প্রায় এক ঘণ্টার এই বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া, প্রযুক্তির ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই পর্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে ।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।
সরকারি সফরে ঢাকায় আগত ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা- সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল ও সভা-সমিতির সংখ্যা বেড়ে যাবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচারক সংশ্লিষ্ট ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল বিটিআরসি ও তথ্য সচিবকে এ আদেশ দেন।
গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
টানা ক্ষমতায় থাকার সময় টিএফআই-জেআইসি সেলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় নতুন শুনানির তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে টিএফআই সেলে গুমের মামলার শুনানি হবে আগামী ৩ ডিসেম্বর, আর জেআইসি সেলের মামলার শুনানি ৭ ডিসেম্বর। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রায় ৩২ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প হয়েছে। শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও তিন দফা ভূকম্পন অনুভূত হয়। একটি নরসিংদীর পলাশে এবং দুটি ঢাকার বাড্ডায়। বিশেষজ্ঞরা বলছেন, এসব ধারাবাহিক মৃদু ভূমিকম্প ‘আফটারশক’ হলেও এগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস বা ‘ফোরশক’ হওয়ার আশঙ্কাও থাকতে পারে।