ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শান্তিতে এ বছর নোবেল পুরস্কার বিজয়ী ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে গেছেন আলোকচিত্রী শহিদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজ শুক্রবার দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। স্থানীয় সময় বেলা ২টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিট) শহিদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে বলে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন। পোস্টে তিনি লেখেন, ‘ড. ইউনূস, সবকিছু
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘অনেক অ
সরকারি ১১-২০ গ্রেডের চাকরিজীবীরা ন্যায্যতা ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন । তারা সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার টাকা ধরে ১৩ গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছেন।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তাররা হলেন-মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)।
বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শহিদুল আলম তুরস্কের চেষ্টায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ায় তুরস্কের প্রেসিডে
দ্রুত নগরায়ণ, জীবনযাত্রার পরিবর্তন ও সামাজিক চাপের কারণে দেশে মানসিক স্বাস্থ্য সমস্যা দিন দিন বাড়ছে। অথচ চিকিৎসা পাওয়ার সুযোগ এখনও অত্যন্ত সীমিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ জন ঊর্ধ্বতনকর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা সবাই উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ৩টি পৃথক আদেশে এসব পদায়ন করা হয়।
রাজধানীর মিরপুরে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে তামিম (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মিরপুর ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকার একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিভিন্ন পক্ষের ‘আপত্তি’র মুখে দুটি ভিন্ন ভেন্যুতে স্থগিত হয়েছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব ১৪৩২’। প্রতি বছরের মতো এবারও (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবটি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে আয়োজকদের একজন ‘ফ্যাসিবাদের দো
গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৮৪ জন রয়েছেন।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ আবারও সংশোধন করছে সরকার। এর মাধ্যমে এরই মধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাবেন এবং তদন্তাধীন মামলাও বাতিল হবে।