ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান চালাতে গিয়ে জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট হেনস্তার শিকার হয়েছেন। অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং আঙুল উঁচিয়ে তাকে হুমকিসূচক বক্তব্য দেন।
পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে; যেখান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (১৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গুলশানের চেয়ারম্যান অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় ভোটে ‘বড় প্রভাব’ পড়বে না বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ইসলামী আন্দোলন চলে যাওয়ায় ঐক্যে এনসিপির আসন বাড়ার সম্ভাবনা দেখছে দলটি। সে জন্য চেষ্টাও শুরু করেছে তারা।
কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধরেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্র করে কেউ বিএনপিকে দমন করে রাখতে পারবে না।
ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে নির্বাচনি কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে পারে। ভালো নির্বাচন নিশ্চিত না হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে।
বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না; তিনি ছিলেন গণতন্ত্রের বাস্তব ও প্রাতিষ্ঠানিক চর্চাকারী একজন রাষ্ট্রনায়ক এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, নেতৃত্বের প্রতিটি স্তরে খালেদা জিয়ার চিন্তা, আচরণ ও সিদ্ধান্তে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যেত।
নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য একটি রাজনৈতিক দল নানামুখী কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না এবং কাউকে নির্বাচন এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে হাঁটতে শুরু করেছে। স্বৈরশাসনের সময় যারা তাদের সন্তান, স্বামী বা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য এখনও কোনো সান্ত্বনা নেই। তবে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপর্সন খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোর নাম নিয়ে ২০২৩ সালে একটি ব্যঙ্গাত্মক ওয়াজ করেছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। সম্প্রতি সেই ব্যঙ্গাত্মক বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।