বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়ি যাচ্ছেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তার এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
‘ঢাকায় কোনও সিট দিবো না, সব সাইজ হয়ে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়। গতকাল মঙ্গলবার রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ডা.
মিরপুরের পীরেরবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে আটকে রেখে হেনস্থা ও স্থানীয় জামায়াত ও শিবির কর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পর এবার বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়াল মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য। একই সঙ্গে দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং ১১টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করা হয়।
রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে অবাস্তব ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে যে, ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী একটি জোটের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে পারে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে জনমত জরিপ ও রাজনৈতিক সমীকরণে দলটির উত্থান দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন বাংলাদেশি নাগরিকরা। এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন; কারণ ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম নির্বাচন। যদিও শেখ হাসিনার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে না, তবুও দলটির সমর্থকেরা বিজয়ী
রাজধানীর লালমাটিয়ায় সরকারি ‘দোয়েল’ টাওয়ারে একটি ফ্ল্যাট পাচ্ছে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবার। ফ্ল্যাটটি এক হাজার ২১৫ বর্গফুটের । ফ্ল্যাট ক্রয় ও সুসজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়া হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। বর্তমান সময়ে বই না পড়ে ও খাতায় না লিখেও জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেছে, যা শিক্ষাব্যবস্থার অবনতির প্রমাণ। আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে পাশ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালনা করেছে। আ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় এলাকার গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র; যেখানে বিভাজন নয়, বরং আশা, নিরাময় ও ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি।
কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমরা সকলে মিলে এই এলাকার উন্নয়ন করবো। জোর করে আপনাদের কাছ থেকে কেউ কিছু নিতে পারবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ (সদর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করল জামায়াতে ইসলামী।