মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার নানা দিক উঠে আসে।
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে এলাকাবাসীর জীবনমান উন্নত হবে। তিনি জানিয়েছেন, এলাকার শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট ও কৃষকের স্বার্থে বিএনপি কার্যক্রম নিশ্চিত করবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সন্তান, ভাই ও পরিবারের একজন সদস্য হিসেবে ধানের শীষে ভোট চাই।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সমাবেশের প্রস্তুতি চলছে। সমাবেশের মঞ্চ নির্মাণের জন্য বাঁশসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ইতোমধ্যে মাঠে আনা হয়েছে। তার আগমনকে ঘিরে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
ডোমার উপজেলার ডিমলা গঠনে শুধু দল ও প্রতীকের ভিত্তিতে নয়, বরং প্রতিহিংসা, চাঁদাবাজি ও মাদকমুক্ত হয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় জোট’ থেকে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে। আর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লড়াই করবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে।
রাতে ২৫০ আসনে প্রার্থী ঘোষণা করবে জামায়াতে ইসলামীসহ ১০টি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার পর বাকি ৫০ আসনে প্রার্থী ঘোষণা করবে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালট ব্যবস্থায় প্রার্থীর নাম ও প্রতীক একসঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক ও সুস্পষ্ট প্রস্তাব তুলে ধরেছে দলটি।
ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিয়েই জোটগতভাবে চূড়ান্ত প্রার্থী ও আসন ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি রুদ্ধদ্বার বৈঠক চলছে। সকাল থেকে শুরু হওয়া এই বৈঠক এখনো অব্যাহত রয়েছে। বৈঠকে জামায়াতসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে, আজ রাত ৮টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় জোটের ভবিষ্যৎ, রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ উঠছে বলে জানিয়েছে বিএনপি। দলটির দাবি, এসব অনিয়ম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এটি বাংলাদেশে প্রথম উদ্যোগ হওয়ায় কিছু ত্রুটি থাকতে পারে, তবে যেসব অভিযোগ সামনে আসছে তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতমূলক কার্যক্রম হয়েছে বলে ধারণা করছে বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় দৈনিক আমার দেশ এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোটের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। সেখানে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না।
রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। গতকাল বুধবার বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে। সাক্ষাৎকালে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন।