কিছু ছেলেপেলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে তিনি ঝগড়া করতে চান না বলে জানিয়েছেন। মির্জা আব্বাসের অভিযোগ, ‘কিছু কিছু ছেলেপেলে উস্কানিমূলক কথাবা
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে বলে প্রত্যাশা করেন ভারতের প্রধানমন্ত্রী।
আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সেদিন থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। মিডিয়া সেল জানায়, আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, ‘দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।’ শনিবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেও
গুলশানে ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে এই নির্বাচনী অফিস চালু করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ সুরক্ষায় প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হলে মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “হিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিণতি কী হতে পারে, তা আমরা ৫ আগস্টের ঘটনায় দেখেছি। মতপার্থক্য যেন কখনোই মতবিভেদে রূপ না নেয় কিংবা জাতির মধ্যে বিভাজনের কারণ না হয়। এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতায় বিএনপির জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ে গঠিত জোট অনেকটাই এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন তাসনিম জারা। তিনি জানিয়েছেন, প্রতীক বরাদ্দ পেলে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করতে চান।
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া মনোনয়ন নির্বাচন কমিশনে আপিল করে ফিরে পেয়েছেন তাসনিম জারা।
দেশের চলমান সংকটপূর্ণ সময়ে জাতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিএনপির শীর্ষ নেতারা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের।
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর আপাতত স্থগিত করা হয়েছে।