বড়দের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনার তরুণরা। ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
২০১০ বিশ্বকাপে সর্বশেষ আয়োজক হিসেবে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ১৪ বছর বিরতি দিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরে এসেছে বাফানা বাফানারা। মঙ্গলবার রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাছাইপর্বে অননুমোদিত খেলোয়াড় মাঠে নামানোর জন্য তিন পয়েন্ট কাটা গেলেও, তবুও তারা গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
বয়স ৪০ ছাড়িয়েছে। কিন্তু গোল-ক্ষুধা একটুও কমেনি তার। এইতো গত রাতে ফের ম্যাজিক! বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার জোড়া গোলও নিশ্চিত করতে পারেনি পর্তুগালের বিশ্বকাপ। শেষ মুহূর্তের গোল হজম করে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করায় এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে রোনালদোদের।
ফিফা র্যাংঙ্কিংয়ে ১৫৫তম অবস্থানে থাকা পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। আজ বুধবার ( ১৫ অক্টোবর) ভোরে এক প্রীতি ম্যাচে মায়ামির চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনা বড় জয় পেয়েছে।
এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তাময়।
আজিনোমোটো স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ব্রাজিলের ফুটবল দল একটি নাটকীয় ম্যাচে পরাজিত হয়েছে, যেখানে প্রথমার্ধে দুটি দুর্দান্ত গোলের পরও দ্বিতীয়ার্ধে তাদের প্রতিরক্ষার ভুলের সুযোগ নিয়ে জাপান ৩-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছে।
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে এখন শুধু ‘যদি-কিন্তু’ সমীকরণেই বেঁচে রয়েছে বাংলাদেশের সম্ভাবনা। হংকংয়ের কাছে আগের ম্যাচে ঘরের মাঠে হার, যেন মূলপর্বে ওঠার স্বপ্নকে শেষ করে দিয়েছে আগেভাগেই। তবু শেষ চেষ্টা বলতে আরও তিন ম্যাচ বাকি, আর সেখান থেকে প্রত্যাশিত নয় পয়েন্টই হতে পারে আশার শেষ আলো।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত সেটা সবার জানা। তবে তিনি রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত সেটা সবার জানা। তবে তিনি রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকেও মিখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, কীভাবে মেসি ও রোনালদো তাকে অনুপ্রাণিত করেছে।
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সোমবার রাতটা জায়ান্ট দলগুলোর জন্য মিশ্র অভিজ্ঞতার ছিল। ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে ছাড়া খেলতে নামা ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড। অন্যদিকে, জার্মানি উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে এবং বেলজিয়াম বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেছে।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১–০ গোলে জিতলেও দলে ছিলেন না লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্রামে থাকবেন তারকা ফরোয়ার্ড। আগামীকাল (বুধবার) পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে অবশ্য মেসির একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে।
ঢাকায় সংবাদ সম্মেলনে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউডের কাছে একজন জানতে চেয়েছিলেন, আপনার দলে হামজা চৌধুরী থাকলে কোথায় খেলাতেন?
লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এখন বাংলাদেশ ফুটবলের নতুন নেতৃত্বের প্রতীক। মাঠে দারুণ পারফরম্যান্স এবং সতীর্থদের অনুপ্রেরণার মাধ্যমে তিনি কোচ হাভিয়ের কাবরেরা-র চোখে দলের অঘোষিত অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
অবশেষে নির্ধারিত হলো বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার তারিখ ও ভেন্যু। আগামী ২৮ মার্চ ২০২৬ কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই মহাদেশের সেরা দল—আর্জেন্টিনা ও স্পেন। ২০২২ বিশ্বকাপের সেই ঐতিহাসিক ভেন্যুতেই আবারও মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ঠিক এখানেই ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
জোড়া গোল ও এক এসিষ্টের সঙ্গে ম্যাজিক ফারফমেন্সে ইন্টার মায়ামিকে বড় জয় উপহার দিলেন লিওনেল মেসি। রোববার (১২ অক্টোবর) আটলান্টা ইউনাটেডকে ৪-০ গোলে হারিয়েছে মেসির ক্লাব।
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। চিলিতে চলমান এই টুর্নামেন্টে রোববার (১২ অক্টোবর) কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে বিধ্বস্ত করেছে জুনিয়র আলবেসিলেস্তেরা।