ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্যারিয়ারের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ বিকল্প খোলা—হয় তিনি বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করবেন, নয়তো মেজর লিগ সকারের (MLS) দল ইন্টার মায়ামিতে যোগ দেবেন। মায়ামিতে খেলছেন তার পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ, যা ফ্যানদের জন্য এক স্বপ্নের সম্ভাবনা।
এখনই প্রতিশোধ বলে ফেলাটা হয়তো বাড়াবাড়ি হবে, তবে শিরোপাহীন মৌসুম কাটানোর সঙ্গে চার এল ক্লাসিকোতে হারের ক্ষতটা কিছুটা কমালো রিয়াল মাদ্রিদ।
সৌদি প্রো লিগে অপরাজিত ধারা বজায় রেখেছে আল নাসর, আর শনিবার আল হাজেমকে ২-০ গোলে হারিয়ে রোনালদো ক্যারিয়ারের ৯৫০তম গোল স্পর্শ করেছেন। ম্যাচের ৮৮তম মিনিটে জালের কাছ থেকে বল পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা।
আবারও হতাশ হলেন মেসিভক্তরা। দীর্ঘ ১৪ বছর পর লিওনেল মেসিকে সরাসরি দেখার যে সুযোগ তৈরি হয়েছিল, তা আপাতত স্থগিত হয়ে গেল।
রেকর্ডের পর রেকর্ড গড়া লিওনেল মেসি এবার আবারও আলোচনায় উঠে এলেন এক ‘উড়ন্ত হেড’-এর জোরে। সাধারণত পায়ের জাদুতেই গোল করেন তিনি, কিন্তু এবার মাথা দিয়েও দেখালেন পুরনো জাদু। উড়ন্ত হেডসহ জোড়া গোল করে মেসিই জেতালেন ইন্টার মায়ামিকে। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে এমএলএস প্লে-অফে দুর্দান্ত সূচনা করেছে মায়ামি।
বাংলাদেশ পুরুষ ফুটবলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে। প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। আর বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল, ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ে। এক যুগ পর আবারও বাংলাদেশ-থাইল্যান্ডের মুখোমুখি দেখা হতে যাচ্ছে।
ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ ফাইনালের কয়েক সপ্তাহ কেটে গেলেও ট্রফি নিয়ে নাটক থামেনি। ভারতের সংবাদ মাধ্যম এএনআই সূত্রে জানা গেছে, ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান কার্যালয় থেকে সরিয়ে আবুধাবির অন্য স্থানে রাখা হয়েছে।
ইন্টার মিয়ামি তাদের সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। এই চুক্তির ফলে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি এখন ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামির হয়ে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন।
চিলির সান্তিয়াগোতে ফুটে উঠল আফ্রিকার গর্বের নতুন অধ্যায়। ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো!
দেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর্ব শেষ আপাতত। ফের তারকা ফুটবলাররা ফিরেছেন ক্লাব ফুটবলে। ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে শেষ ম্যাচে সেবিয়ার বিরুদ্ধে ১-৪ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনা। সেই ব্যর্থতা ভুলে এ বার জয়ে ফিরল তারা। লা লিগার ম্যাচে গিরোনার বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল বার্সা। শেষ মুহূর্তে গোলে করে নাটকীয় ভাবে দলকে জেতালেন রোনাল্দ আরাউহো। ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছল হান্সি ফ্লিকের দল। আর একটি ম্যাচে জয় পেল আতলেতিকো মাদ্রিদও।
মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আজ রোববার (১৯ অক্টোবর) জিওডিস পার্কে ন্যাশভিলের বিপক্ষে ৩ গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন তারকা।
নয় বছরের মধ্যে প্রথমবারের মতো এমন দুর্দশায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে দলটি নেমে গেছে সপ্তম স্থানে—যা ২০১৬ সালের আগস্টের পর তাদের সর্বনিম্ন অবস্থান।
ছেলেদের ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে বাংলাদেশ ১৮৪ থেকে ১৮৩তম স্থানে এসেছে।
শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের আবারও ইউরোপিয়ান ফুটবলে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি ডিসেম্বরেই শেষ হবে। এরই মধ্যে ইতালিসহ ইউরোপের কয়েকটি বড় ক্লাবের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তার পক্ষ থেকে।
আগামী বছরের ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে আগ্রহ আকাশছোঁয়া। ফিফা জানিয়েছে, ইতিমধ্যে ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। অক্টোবরের শুরুতে টিকিট বিক্রি শুরু হওয়ার পর এটি ছিল প্রথম আনুষ্ঠানিক আপডেট।