ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আগেই ইতিহাসের সবচেয়ে বড় হোম কিট সংগ্রহ উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। একসঙ্গে ২২টি দেশের নতুন হোম জার্সি প্রকাশ করা হয়েছে, যেগুলোর নকশায় ফুটে উঠেছে ঐতিহ্য, ভূপ্রকৃতি ও সাংস্কৃতিক অনুপ্রেরণা। বুধবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ গত ৩০ নভেম্বর থেকে ক্যাম্প শুরু করলেও, দল ঘোষণা নিয়ে দীর্ঘসূত্রিতা বজায় রেখেছিল বাফুফে।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মঞ্চে হন্ডুরাসকে নিয়ে যেন গোলরঙে ফুটবল উৎসব করল ব্রাজিল। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে রেখে প্রতিপক্ষের জালে ৭-০ গোল ঢুকিয়ে দিল তরুণ সেলেকাওরা। নেইমারের পরবর্তী প্রজন্ম হিসেবে বিবেচিত এসব ফুটবলার দেখালেন দানবীয় পারফরম্যান্স, আর সেই আনন্দে বুঁদ পুরো ব্রাজিল সমর্থকরা।
চলতি নভেম্বরে আর্জেন্টিনার একমাত্র প্রীতি ম্যাচের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা হয়নি। তবে দেশটির গণমাধ্যমের খবর, ২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরের দলে থাকছেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আগামী ১৪ নভেম্বর আ্যঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে মাঠে দেখা যাবে অন্য কাউকে।
প্যারিসে আলো ঝলমলে রাত, গ্যালারিতে উত্তেজনার ঢেউ—কিন্তু মাঠের নিষ্ঠুর বাস্তবতায় দিশেহারা পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে দশ জন নিয়ে খেলে পিএসজির মাঠে ২–১ গোলের দুর্দান্ত ও নাটকীয় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচজুড়ে উত্তেজনা, গোল, লাল কার্ড আর ইনজুরি—সব মিলিয়ে রোমাঞ্চে ভরপুর ছিল পুরো ম্যাচ।
তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রামগঞ্জ উপজেলা। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে মাঠে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর পৌরসভা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে।
ট্রেবল জয়ী ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির পাঁচজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন সোমবার প্রকাশিত ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশে। এদিকে বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল লিখলেন নতুন ইতিহাস। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর এই তালিকায় সর্বকালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
ফুটবল বিশ্বে ‘রোনালদো’ নামটি শুধু সাফল্যের প্রতীক নয়, এটি এক ঐতিহাসিক উত্তরাধিকার। এবার সেই উত্তরাধিকার বহনের পথচলা শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, সংক্ষেপে ‘ক্রিশ্চানিনহো’। বয়স মাত্র ১৫, তবু গায়ে পর্তুগালের জার্সি যাত্রা শুরু হলো আন্তর্জাতিক যুব ফুটবলের মঞ্চে।
২০২৩ সালে সৌদি আরবের ক্লাবে খেলার গুঞ্জন উড়িয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। তবে এবার উল্টো কারণে শিরোনাম হলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
আজ ৩০ অক্টোবর, ২০২৫ যদি জীবিত থাকতেন, ৬৫ বছর পূর্ণ হতো ফুটবলের অমর কিংবদন্তি ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার। জন্মগ্রহণ করেছিলেন বুয়েন্স আইরেসের দরিদ্র পাড়া ভিয়া ফায়োরিতায়, যেখানে ফুটবল ছিল বেঁচে থাকার আশ্রয়। সেই ছোট ছেলেটি পরিণত হয় বিশ্বজুড়ে ফুটবলের ঈশ্বর।
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
একজনের বয়স ৪০ পেরিয়েছে, আরেকজনের ৩৮। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি-দুজনই এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের অন্যতম। শীর্ষ ফুটবলে দুজনই নিয়মিত পারফর্ম করছেন এবং ম্যাচের পর ম্যাচে গোল করে চলেছেন। হাজার গোলের খোঁজে থাকা রোনালদো যেমন কদিন আগেই ছুঁয়েছেন ৯৫০ গোলের মাইলফলক। আর মেসি হয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতা। ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবারের মতো জিতেছেন এমএলএসের গোল্ডেন বুট।
প্রায় ২০০ কোটি টাকা দিয়ে সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের বাড়ি কিনতে যাচ্ছেন বর্তমান বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্যারিয়ারের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ বিকল্প খোলা—হয় তিনি বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করবেন, নয়তো মেজর লিগ সকারের (MLS) দল ইন্টার মায়ামিতে যোগ দেবেন। মায়ামিতে খেলছেন তার পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ, যা ফ্যানদের জন্য এক স্বপ্নের সম্ভাবনা।
এখনই প্রতিশোধ বলে ফেলাটা হয়তো বাড়াবাড়ি হবে, তবে শিরোপাহীন মৌসুম কাটানোর সঙ্গে চার এল ক্লাসিকোতে হারের ক্ষতটা কিছুটা কমালো রিয়াল মাদ্রিদ।